হোম > জাতীয়

এমভি আবদুল্লাহকে ‘নিরাপদ সাগরে’ রেখে গেল ইইউ নেভির যুদ্ধজাহাজ

জমির উদ্দিন, চট্টগ্রাম

সোমালিয়ার জলদস্যুদের থেকে মুক্ত ২৩ নাবিকসহ বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহকে সাগরের নিরাপদ এলাকায় রেখে ফিরে গেছে পাহারায় থাকা ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নৌবাহিনীর দুই যুদ্ধজাহাজ। আরবসাগরে জলদস্যুতা মোকাবিলায় নিয়োজিত অপারেশন আটলান্টার জাহাজ দুটি বুধবার রাতে চলে যায়।

এমভি আবদুল্লাহর মালিক চট্টগ্রামের কবির গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাপ্টেন মেহেরুল করিম আজকের পত্রিকাকে বলেন, এখন এমভি আবদুল্লাহ নিরাপদ জায়গায় রয়েছে। এ কারণে যুদ্ধজাহাজ দুটি ছেড়ে চলে যায়। তবে সহায়তার জন্য যোগাযোগ করলে আবার পাশে দাঁড়াবে।

তিনি আরও বলেন, এমভি আবদুল্লাহ গতকাল দুপুুর ১২টায় ‘হাই রিস্ক’ এলাকা থেকে বের হয়ে গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২২ এপ্রিল রাতে এটি গন্তব্যস্থল দুবাইয়ে পৌঁছাবে। ইইউ নেভির সঙ্গে যোগাযোগ রেখে জাহাজ চালাচ্ছেন ক্যাপ্টেন।

এমভি আবদুল্লাহর এক নাবিক আজকের পত্রিকাকে বলেন, বুধবার বিকেল থেকে জাহাজে নিরাপত্তা বাড়ানো হয়েছে। 

গত শনিবার গভীর রাতে সোমালি জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে জাহাজটি দুবাইয়ের পথে রওনা হয়। দস্যুদের দখলমুক্ত হলেও তিন দিন ধরে সাগরে নিরাপত্তার কিছুটা ঝুঁকি ছিল। গতকাল বুধবার সেই ঝুঁকি কেটে গেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

দীর্ঘ ৩৩ দিন পর সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্তি পেয়েছে এমভি আবদুল্লাহ। আগামী ২২ এপ্রিল রাতে জাহাজটির দুবাইয়ের আল হামরিয়া বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সেখানে কয়লা খালাস করে চট্টগ্রামের উদ্দেশে রওনা হওয়ার কথা।

৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় ২ হাজার ৭২৭ মণ্ডপে বিজিবি মোতায়েন

সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া

তরুণদের নেতৃত্বেই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ: ডেপুটি স্পিকার

১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট লাগানোর নির্দেশ

নতুন ঋণে শর্ত থাকবে, আলোচনা ইতিবাচক

আজ বিশ্ব খাদ্য দিবস: আউশ, আলু ও গমের উৎপাদন কমেছে