হোম > জাতীয়

আদ-দ্বীন হাসপাতালে ‘অবহেলায়’ ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় এক বাবার মামলা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছয় নবজাতকের মৃত্যুর পর অনেক রোগী হাসপাতাল ছেড়ে চলে যাচ্ছে। ছবি: আজকের পত্রিকা

আকিজ গ্রুপের মালিকানাধীন আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। ‘অবহেলাজনিত মৃত্যুর’ অভিযোগ এনে নিহত শিশুদের একজনের বাবা গতকাল বুধবার রাতে রমনা থানায় মামলাটি করেন বলে জানিয়েছে পুলিশ।

তবে মামলার এজাহারে কোনো ব্যক্তির নাম উল্লেখ করা হয়নি। আসামি হিসেবে ‘হাসপাতাল কর্তৃপক্ষ’কে উল্লেখ করা হয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

বুধবার ভোরে হাসপাতালের পোস্ট-ডেলিভারি ওয়ার্ডে একে একে ছয় নবজাতকের মৃত্যু হয়। তবে ঠিক কী কারণে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী কমিশনার মাজহারুল ইসলাম বলেন, অবহেলাজনিত মৃত্যুর অভিযোগ এনে এক নবজাতকের বাবা মামলা করেছেন। অভিযোগে হাসপাতাল কর্তৃপক্ষের দায়ের কথা উল্লেখ করা হয়েছে। এজাহারে নির্দিষ্ট কারও নাম না থাকার বিষয়ে তিনি বলেন, তদন্তে যার বা যাদের অবহেলার প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পবিত্র ঈদুল আজহার আগের দিন সকালে রাজধানীর মগবাজারের আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় নবজাতকের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।

উল্লেখ্য, আদ-দ্বীন হাসপাতাল অলাভজনক দাতব্য প্রতিষ্ঠান ‘আদ-দ্বীন ফাউন্ডেশন’-এর মালিকানাধীন। এই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান সেখ মহিউদ্দিন। তিনি আকিজ গ্রুপের প্রতিষ্ঠাতা মরহুম সেখ আকিজ উদ্দিনের বড় ছেলে।

আরও পড়ুন:

জাতিসংঘে সড়ক নিরাপত্তা প্যানেলের যৌথ সভাপতিত্বে বাংলাদেশ, জবাবদিহি জোরদারের আহ্বান

বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি