হোম > জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌ ও বিমানবাহিনী প্রধানের সাক্ষাৎ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় তাঁকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি ছবি উপহার দেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ছবি: পিএমওর ফেসবুক পেইজ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ শনিবার পৃথকভাবে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তাঁরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে শনিবার রাত পৌনে ১০টার দিকে এক পোস্টে এ তথ্য জানানো হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সময় তাঁকে বিমানবাহিনীর ক্রেস্ট উপহার দেন বাহিনীটির প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। ছবি: পিএমওর ফেসবুক পেইজ

সৌজন্য সাক্ষাতের সময় প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারত্ব, দেশপ্রেম এবং সমুদ্রসীমা সুরক্ষায় তাদের নিরলস প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। তিনি বিমানবাহিনীর পেশাদারত্ব, শৃঙ্খলা, দেশপ্রেম এবং আকাশসীমা সুরক্ষায় নিরলস অবদানের অকুণ্ঠ প্রশংসা করেন এবং ভবিষ্যতেও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতি রাখার আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর নৈশভোজ: শরিকদের প্রত্যাশা মেটানো চ্যালেঞ্জ হবে বিএনপির

খাদ্যনিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ চান বিশেষজ্ঞরা

ক্রিপ্টোকারেন্সি লেনদেনে জড়িতের অভিযোগে বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

সংসদে আইন পাস ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ টিআইবির

বেনজীরকে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

স্থানীয় নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এমপিওভুক্ত শিক্ষকেরা: ইসির সুপারিশ

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ

নতুন কুঁড়ি স্পোর্টস: জাতীয় পর্ব শুরু, সেপ্টেম্বরে দ্বিতীয় আসর