হোম > জাতীয়

হাম বজ্রপাতের মতো হঠাৎ এসেছে, তাই কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। ফাইল ছবি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, সারা দেশে হামের প্রাদুর্ভাব হঠাৎ করে আসায় তাদের কোনো প্রস্তুতি ছিল না।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শেরেবাংলা নগর শিশু হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাম বজ্রপাতের মতো হঠাৎ করে এসেছে, কোনো প্রস্তুতি আমাদের ছিল না। এতগুলা শিশুর মৃত্যুতে আমরা মর্মাহত।’

অনাকাঙ্ক্ষিত এই সংকটের কথা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ এখনো সজাগ না, গরিব ও অসচেতনতার কারণে রোগ নিয়ন্ত্রণ করতে পারে না। মেডিকেল ইথিকস প্র্যাকটিস করে চিকিৎসকরাই পারে রোগীদেরকে ভালো রাখতে।’

৫ এপ্রিল থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা টিকা দিয়ে আগামী রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু হবে। হামের টিকা সংগ্রহ করার প্রস্তুতি চলছে। টিকা হাতে পেতে ১ মাস সময় লাগবে।

এ সময় মন্ত্রী বলেন, ‘স্বাস্থ্যকর্মীসহ মন্ত্রণালয়ের কর্মচারীদের দাবি ধাপে ধাপে মেনে নেওয়া হবে। দয়া করে যে যার জায়গা থেকে নিজের কাজটি করেন।’

সামনে পথ বন্ধ, ধরা পড়তেই হবে

গাজী নজরুল কি সংসদ সদস্য পদও হারাচ্ছেন

বিদ্যুৎ বিতরণ খাতে বেসরকারি বিনিয়োগ চায় সরকার

প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি কমিশন: ইসি আনোয়ারুল

আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দিতে রাষ্ট্রপতির কাছে আবেদন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন বিদায়ী নৌবাহিনীর প্রধান

শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর হলো আহমদ ছফার দেহাবশেষ

বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

বেসরকারি হজ প্যাকেজ ঘোষণা, বাড়ল খরচ

বস্ত্রশিল্পের সমস্যা সমাধানে উচ্চপর্যায়ের কমিটি গঠনে প্রধানমন্ত্রীর নির্দেশ