হোম > জাতীয়

মঙ্গল শোভাযাত্রায় থাকছে না আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’

ঢাবি সংবাদদাতা

আবু সাঈদ। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের আয়োজনে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রায় জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ থাকছে না। এর আগে শোভাযাত্রায় প্রাথমিকভাবে আবু সাঈদের ‘প্রতীকী মোটিফ’ রাখার পরিকল্পনা ছিল, কিন্তু এখন এ পরিকল্পনা থেকে সরে এসেছেন আয়োজকেরা।

আজ বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজাহারুল ইসলাম চঞ্চল আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘শহীদ আবু সাঈদের ‘‘প্রতীকী মোটিফ’’ রাখার প্রাথমিক পরিকল্পনা ছিল। এর মাধ্যমে আবু সাঈদের বীরত্বকে তুলে ধরার চিন্তা ছিল। কিন্তু আবু সাঈদের পরিবার বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছে। যেহেতু পরিবার চাইছে না এ ‘‘প্রতীকী মোটিফ’’ রাখা হোক, তাই আমরা র‍্যালিতে এটি রাখব না।’

আজাহারুল ইসলাম আরও বলেন, র‍্যালিতে কী কী থাকবে, তা এখনো চূড়ান্ত করা হয়নি। প্রাথমিক পরিকল্পনা হয়েছে। সিদ্ধান্তগুলো চূড়ান্ত করে ঈদের ছুটি শেষে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দু-এক দিনের মধ্যে সংবাদ সম্মেলন করে সবকিছু জানানো হবে।

এর আগে গত সোমবার অধ্যাপক আজাহারুল ইসলাম গণমাধ্যমকে বলেছিলেন, এবার শোভাযাত্রায় প্রাথমিকভাবে বড় আকারের চারটি ভাস্কর্য রাখার পরিকল্পনা করা হয়েছে। এর মধ্যে থাকবে ২০ ফুট দীর্ঘ জুলাই অভ্যুত্থানের শহীদ আবু সাঈদের ভাস্কর্য। আরও থাকবে একটি করে বাঘ, পাখি ও স্বৈরাচারের প্রতীকী ভাস্কর্য। সামনে আরও সময় রয়েছে, তখন চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

সংবিধান সংস্কার পরিষদের আলোচনা নিয়ে সংসদে উত্তেজনা

ফ্যাসিস্ট আমলে উন্নয়নের নামে চরম দুর্নীতি হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল

প্রিপেইড মিটারের ‘মাসিক চার্জ’ পর্যালোচনা করা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

পুলিশের সংস্কার ও সক্ষমতা বাড়াতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও কায়েম সম্ভব: বিরোধীদলীয় নেতা

নিরপেক্ষ দায়িত্ব পালনে সরকার ও দলের পদ থেকে পদত্যাগ করেছি: ডেপুটি স্পিকার

গণপরিবহনের গতিবিধি নজরদারি করতে চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং

মানুষের কাছে মানসম্মত ওষুধ পৌঁছে দেওয়া না গেলে উন্নয়ন টেকসই হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণে নেপালের আগ্রহ

১১ জেলায় নতুন ডিসি