হোম > জাতীয়

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে পয়লা বৈশাখ উদ্‌যাপন

আজকের পত্রিকা ডেস্ক­

দিনব্যাপী নানা আয়োজনে পয়লা বৈশাখ উদ্‌যাপন করেছে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন। ছবি: বিজ্ঞপ্তি

নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন গতকাল সোমবার দিনব্যাপী নানা আয়োজনে প্রাণবন্তভাবে উদ্‌যাপন করেছে পয়লা বৈশাখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত হাইকমিশনার মো. রিয়াজ হামিদুল্লাহ। এ উপলক্ষে বিভিন্ন দেশের দূতাবাস ও হাইকমিশনের কূটনীতিক, দিল্লির নাগরিক সমাজের সদস্য এবং সাংবাদিকদের নিয়ে এক উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

আয়োজনে ছিল ঐতিহ্যবাহী বাঙালি খাবারের বিশেষ ভোজ। অতিথিদের জন্য পরিবেশন করা হয় বিভিন্ন ধরনের ভর্তা, কাঁঠালের এঁচোড়সহ নানা পদের বাঙালি রান্না। বিশেষ আকর্ষণ ছিল ‘পিঠা কর্নার’, যেখানে পরিবেশিত হয় নানা ধরনের দেশীয় পিঠা।

সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে হাইকমিশনের কর্মকর্তারা ছাড়াও পেশাদার শিল্পী, কবি ও নৃত্যশিল্পীরা অংশ নেন। সংগীত, আবৃত্তি ও নৃত্যের মধ্য দিয়ে তাঁরা তুলে ধরেন বাংলার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য।

সংসদকে ইনসাফের ভিত্তিতে পরিচালনা করা গেলে দেশেও কায়েম সম্ভব: বিরোধীদলীয় নেতা

নিরপেক্ষ দায়িত্ব পালনে সরকার ও দলের পদ থেকে পদত্যাগ করেছি: ডেপুটি স্পিকার

গণপরিবহনের গতিবিধি নজরদারি করতে চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং

মানুষের কাছে মানসম্মত ওষুধ পৌঁছে দেওয়া না গেলে উন্নয়ন টেকসই হবে না: স্বাস্থ্যমন্ত্রী

সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণে নেপালের আগ্রহ

১১ জেলায় নতুন ডিসি

সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে প্রধানমন্ত্রী

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনীর প্রধান

মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে পৃথক মামলায় গ্রেপ্তার দেখাতে ট্রাইব্যুনালে আবেদন

বিসিএসে নিয়োগের সব ধাপ হবে সফটওয়্যারে