হোম > জাতীয়

গঙ্গা, এলপিজি, গার্মেন্টসসহ চার বিষয়ে আলোচনার জন্য সংসদে বিরোধী দলের নোটিশ

• আরও তিনটির প্রস্তাব দেবে বিরোধী দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

আগামী ১২ ডিসেম্বর ভারতের সঙ্গে করা পানি বণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা এবং বাংলাদেশের জাতীয় পানি নিরাপত্তা ও স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আলোচনার প্রস্তাব দিয়েছে বিরোধী দল। জাতীয় সংসদের কার্যপ্রণালী ১৪৭ বিধি অনুযায়ী প্রস্তাবটি দিয়েছেন ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য মীর আহমাদ বিন কাসেম।

অন্যদিকে একই বিধিতে তৈরি পোশাক (গার্মেন্টস) শিল্প খাতের চলমান শ্রমিক অসন্তোষ, জ্বালানি সংকট ও অন্যান্য কাঠামোগত সমস্যা নিরসন এবং খাতটির সম্ভাবনা কাজে লাগানোর লক্ষ্যে সাধারণ আলোচনার প্রস্তাব দেন জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র মোহাম্মদ নাজিবুর রহমান।

প্রস্তাব দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান জামায়াতের সংসদীয় দলের মুখপাত্র মোহাম্মদ নাজিবুর রহমান।

প্রস্তাবগুলো ১৪৭ বিধিতে গৃহীত হলে আলোচনা হবে। সময়সীমা নির্ধারণের এখতিয়ারের স্পিকারের।

অন্যদিকে ৬৮ বিধিতে আলোচনার জন্য আরও দুটো প্রস্তাব দিয়েছে জামায়াত। দেশের বিভিন্ন অঞ্চলে কৃষকদের প্রয়োজনীয় সার প্রাপ্তিতে সংকট, কালোবাজারে অতিরিক্ত মূল্যে সার বিক্রি, সার বিতরণ ব্যবস্থাপনায় অনিয়ম এবং সার ডিলার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগের প্রেক্ষিতে সরকার অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেন শফিকুল ইসলাম মাসুদ।

এলপিজি গ্যাসসহ অন্যান্য জ্বালানি পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, মূল্য নির্ধারণে গণশুনানি ও আইনানুগ প্রক্রিয়া অনুসরণ না করা এবং বাজারে নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে বিক্রি নিয়ন্ত্রণে ব্যর্থতার প্রেক্ষিতে সরকারের অবিলম্বে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দেন ব‍্যারিস্টার মাহবুবুল আলম।

৬৮ বিধিতে আলোচনার জন্য আরও তিনটি প্রস্তাব দেওয়া হবে বলে জানান নাজিবুর রহমান। সেগুলো হল—প্রধানমন্ত্রীর জাপান সফর ও মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি ও অব‍্যাবস্থাপনা নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন ঢাকা-৫ আসনের কামাল হোসাইন। রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার প্রস্তাব দেবেন মীর আহমাদ বিন কাসেম।

৬৮ বিধির প্রস্তাবগুলো গৃহীত হলে সংসদে এক ঘণ্টার আলোচনা হবে।

মন্ত্রণালয় থেকে সংসদে বিল আসতে দেরি হওয়ায় ডেপুটি স্পিকারের উষ্মা

হামে মৃত্যুর দায় আমার, আমাকে ফাঁসি দিন: স্বাস্থ্যমন্ত্রী

সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার দাবি শ্রমিকপক্ষের

বনানী কবরস্থানে ১৫ বছর স্থায়ী কবরের ব্যয় ১ কোটি টাকা

তিন বছরে ১৬ হাজার পরিবার স্থায়ীভাবে দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে: স্থানীয় সরকারমন্ত্রী

আর্সেনিকমুক্ত পানি নিশ্চিতে সাড়ে ৩ হাজার কোটির প্রকল্প আসছে: সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

‘১৫ বছরে স্থানীয় সরকারে প্রায় ২৮ হাজার কোটি টাকা ব্যয়ে ব্যাপক অনিয়ম হয়েছে’

শ্রমিকদের চিকিৎসায় ছয়টি ১০০ শয্যার হাসপাতাল নির্মাণ করবে সরকার: সংসদে প্রধানমন্ত্রী

প্রশাসক নিয়োগে জেলা পরিষদে গতি এসেছে: সংসদে স্থানীয় সরকারমন্ত্রী

সাতক্ষীরার এমপি গাজী নজরুলের গ্রেপ্তারের তথ্য সংসদে জানালেন স্পিকার