অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞাসহ পাঁচ আইন কর্মকর্তা পদত্যাগ করেছেন। আজ সোমবার পৃথকভাবে তাঁরা পদত্যাগপত্র জমা দেন।
অন্য চার কর্মকর্তা হলেন—ডেপুটি অ্যাটর্নি জেনারেল মামুন চৌধুরী ও সুলতানা আক্তার রুবি এবং সহকারী অ্যাটর্নি জেনারেল রোহানী সিদ্দিকা ও প্রোজ্জ্বল চাকমা।
পাঁচজনের পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
চার আইন কর্মকর্তা সম্প্রতি নিয়োগ পেলেও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ আবদুল জব্বার ভূঞা নিয়োগ পান ২০২৪ সালের ১৩ আগস্ট।