হোম > জাতীয়

শব্দদূষণে অতিষ্ঠ হয়ে জাতীয় জরুরি সেবায় ৯৭১ অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নববর্ষ উদ্‌যাপনে আতশবাজি, পটকা ও উচ্চশব্দ যন্ত্রে গান বাজানোয় অতিষ্ঠ হয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ এক রাতেই ৯৭১টি অভিযোগ এসেছে। ভুক্তভোগীরা ফোন কলের মাধ্যমে এসব অভিযোগ করেছেন বলে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন জাতীয় জরুরি সেবার গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার। 

থার্টি ফার্স্ট নাইটের রাত ১২টার মধ্যেই এমন অভিযোগ এসেছে ৫২৬টি। এ ছাড়া পয়লা জানুয়ারি দুপুর ১২টা পর্যন্ত এই অভিযোগ দাঁড়িয়েছে ৯৭১টিতে। 

আনোয়ার সাত্তার বলেন, উচ্চ স্বরে লাউডস্পিকারে গানবাজনা ও শব্দদূষণসংক্রান্ত সারা দেশে ৯৭১টি কলের বিপরীতে শুধু ঢাকা মহানগর এলাকাতেই ২৩৭টি অভিযোগের ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানার পুলিশ দল ঘটনাস্থলে গিয়ে উচ্চ স্বরে লাউডস্পিকারে গানবাজনা বন্ধ করে শব্দদূষণসংক্রান্ত অভিযোগগুলো নিষ্পত্তি করে। 

আছে অগ্নিকাণ্ডের ঘটনা 
রোববার রাত ২টায় রাজধানীর ধানমন্ডি ১৫ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ি থেকে একজন অভিযোগকারী তাঁর পাশের বাড়ির সীমানা দেয়ালের ওপরে প্লাস্টিক শিটের ওপর ফানুস পড়ে আগুন লেগে গেছে বলে জানান। তবে এ ঘটনায় জাতীয় জরুরি সেবা থেকে তথ্য পেয়ে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই স্থানীয়দের তৎপরতায় আগুন নিভিয়ে ফেলা হয়।

দক্ষিণে কমে উত্তরে বাড়ছে

প্রধানমন্ত্রীর সঙ্গে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড স্বর্ণপদকজয়ী বাংলাদেশি শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

ভ্রাম্যমাণ আদালতের কার্যকারিতা বাড়ানোর সুপারিশ দিতে কমিটি

শেখ হাসিনা ফিরলেই কারাগারে যেতে হবে: চিফ প্রসিকিউটর

বন্যাকবলিত ১১ জেলায় বিজিবি মোতায়েন

সংসদ ভবনে দ্বিতীয় জানাজা শেষে জমির উদ্দিন সরকারকে দাফন

সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে সংসদের শোক

অতিবৃষ্টি-পাহাড়ি ঢলে ৭ জেলায় ৫১ জন নিহত, সবচেয়ে বেশি কক্সবাজারে

নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে কীটনাশকের মান নিয়ন্ত্রণ জরুরি: কৃষিমন্ত্রী

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বিরোধীদলীয় চিফ হুইপের শোক