হোম > জাতীয়

গত তিন নির্বাচনকে ‘অবাধ ও সুষ্ঠু’ বলা বিদেশি পর্যবেক্ষকদের চায় না ইসি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

গত তিন জাতীয় সংসদ নির্বাচন ‘অবাধ ও সুষ্ঠু’ বলে বৈধতা দিয়েছে এমন বিদেশি পর্যবেক্ষক সংস্থাকে আগামী সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করার সুযোগ দিতে চায় না নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিংয়ের সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন এসব কথা বলেন।

সিইসি আরও বলেন, ‘আমরা এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নকে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য চিঠি দিয়েছি। আগামী নির্বাচনে অনেক বিদেশি পর্যবেক্ষক আসবে, যাদের অতীতে নির্বাচন পর্যবেক্ষণ করার অভিজ্ঞতা রয়েছে। তবে গত তিন নির্বাচন ভালো হয়েছে বলে যেসব বিদেশি পর্যবেক্ষক সার্টিফিকেট দিয়েছে, তাদের আমরা নেব না।’

সিইসি বলেন, ‘তারা নির্বাচনের জন্য প্রস্তুতি জানতে চেয়েছে। আমরা প্রস্তুতি জানিয়েছি। ভোটারদের মধ্যে সচেতনতা বাড়াতে উদ্যোগের বিষয়ে তাদের জানানো হয়েছে। বিভিন্ন ধরনের প্রশিক্ষণের বিষয়ে জানানো হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন হবে আশা তাদের।

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপব্যবহার নিয়ে কথা হয়েছে বলে জানিয়ে সিইসি বলেন, ‘তারা এসব ইস্যু নিয়ে আমাদের সাজেশন দেবেন তারা।’

সুষ্ঠু নির্বাচন আয়োজনে বর্তমান নির্বাচন কমিশনের উদ্যোগের কথা শুনে কানাডা সন্তুষ্টি প্রকাশ করেছে বলে জানান সিইসি। তিনি বলেন, কানাডা আমাদের সহযোগিতা করবে।

১২ জেলায় বন্যার শঙ্কা, বাড়তে পারে নদ-নদীর পানি

মোজাফফরের বিষয়ে মেটার কাছে তথ্য চেয়েছে প্রসিকিউশন

রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল-বিশৃঙ্খলায় ‘দুঃখিত-লজ্জিত’ রাষ্ট্রপতি

জুলাই শহীদ পরিবার ও আহতদের জন্য ফ্ল্যাট নির্মাণ শুরু সেপ্টেম্বরে: গৃহায়ণ প্রতিমন্ত্রী

কেউ কেউ দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছেন: প্রধানমন্ত্রী

ড. ইউনূসকে সঙ্গে নিয়ে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই গণ-অভ্যুত্থান গণমানুষের অধিকার-ন্যায়বিচারের ঐতিহাসিক অধ্যায়: ড. ইউনূস

পুলিশ: ভাঙা মনোবল চাঙা করা যাচ্ছে না ১০ কারণে

অস্থিরতা কাটেনি, যোগ হয়েছে অবসর-আতঙ্ক

সংস্কারের প্রত্যাশা এখনো অপূর্ণ