হোম > জাতীয়

বকেয়া পরিশোধ না করায় গ্রিন টিভির সম্প্রচার বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সম্প্রচার সেবার বকেয়া পরিশোধ না করায় গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের বেসরকারি টেলিভিশন চ্যানেল গ্রিন টিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। আজ সোমবার বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সম্প্রচার সেবার বকেয়া মূল্য পরিশোধে বারবার ব্যর্থ হওয়া এবং বকেয়া পরিশোধের জন্য প্রেরিত নোটিশসমূহের শর্ত বারবার ভঙ্গ করায় গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেডের (গ্রিন টিভি) স্যাটেলাইট সম্প্রচার সেবা সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। নির্দিষ্ট সময়ের মধ্যে সকল বকেয়া পরিশোধ সাপেক্ষে গ্রিন টিভিকে পুনরায় সম্প্রচার সেবা দেওয়া হবে।

অন্যথায় বিদ্যমান চুক্তি বাতিল করে বকেয়া আদায়ে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবে বিএসসিএল।

এর আগেও ৪ বার গ্রিন টিভিকে প্রদত্ত সেবা বন্ধ করেছিল বিএসসিএল। তবে বকেয়া বিল পরিশোধের প্রতিশ্রুতি দেওয়ায় সেবা কার্যক্রম পুনরায় চালু করা হয়। 

বিএসসিএলের সঙ্গে গ্রিন টিভির স্যাটেলাইটভিত্তিক সম্প্রচার সেবার পাশাপাশি টেলিভিশন রেটিং পয়েন্ট (টিআরপি) সেবা গ্রহণেরও চুক্তি আছে। তবে টিআরপি সেবা গ্রহণের চুক্তি অনুযায়ী বিল পরিশোধ না করায় গত মে মাস থেকে তাদের টিআরপি সেবা বন্ধ রাখা হয়েছে। বর্তমানে এই চুক্তি বাতিলের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে বিএসসিএল।

বিএসসিএল আরও কয়েকটি গ্রাহক প্রতিষ্ঠানের কাছ থেকে বকেয়া আদায়ের কাজ করছে। প্রতিষ্ঠানগুলোর বকেয়া পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি না হলে বিএসসিএলের পক্ষ থেকে একই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

অর্থনৈতিক ও অবকাঠামো সহযোগিতায় বাংলাদেশ-চীনের সমঝোতা স্মারক সই

ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলগুলোতে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন

৮ হাজার কিলোমিটার নৌপথ ড্রেজিংয়ের উদ্যোগ, ব্যয় ৪৬৮৮ কোটি টাকা

মোংলায় প্রধানমন্ত্রী, করবেন বন্দর আধুনিকায়নে ৪০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

প্রধানমন্ত্রী মোংলা বন্দরের আধুনিকায়নে ৪০৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন আজ

এমআরটি লাইন-১ নির্মাণে চার প্যাকেজের চুক্তি

বাংলাদেশকে অভিবাসন গন্তব্য হিসেবে গড়ে তুলতে হবে: স্পিকার

নতুন বেতনকাঠামোয় অসংগতি দূর করতে কমিটি গঠন

হামের টিকা: অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন গঠন