হোম > জাতীয়

মেয়ে জাইমাকে নিয়ে হলে সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মেয়ে জাইমাকে নিয়ে হলে সিনেমা দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

সিনেমা দেখতে রাজধানীর ধানমন্ডির সীমান্ত সম্ভার সিনেমা হলে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মেয়ে জাইমা রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সন্ধ্যায় জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে আসেন সিনেমা দেখতে। সঙ্গে ছিলেন তাঁর মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান।

মেয়ে জাইমাকে নিয়ে হলে সিনেমা দেখতে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর জিগাতলায় বিডিআর সীমান্ত সম্ভার সিনেমা হলে ‘প্রোজেক্ট হেইল মেরি’ সিনেমাটি দেখেছেন তাঁরা।

মেয়েকে নিয়ে সিনেমা হলে প্রধানমন্ত্রীর সিনেমা দেখার বিষয়টি নিশ্চিত করে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের বলেন, ছুটির দিনে বিনোদনের অংশ হিসেবে প্রধানমন্ত্রী প্রেক্ষাগৃহে ছবি দেখতে এসেছিলেন। ছবি দেখেছেন। সন্ধ্যা ৭টা ১০ মিনিটে শো শুরু হয়ে শেষ হয়েছে রাত ১০টা ১০ মিনিটে।

উল্লেখ্য, চলতি বছর মুক্তিপ্রাপ্ত সায়েন্স ফিকশন চলচ্চিত্র ‘প্রজেক্ট হেইল মেরি’। অ্যান্ডি উইয়ারের উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র স্টার সিনেপ্লেক্সের সীমান্ত সম্ভার শাখায় প্রদর্শিত হচ্ছে। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রায়ান গসলিং।

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে হাইকোর্টের রুল

গণভোট ও জুলাই সনদ নিয়ে রুল শুনানি ১৭ জুন

এই সরকার মহাকাশ প্রযুক্তিকে বিলাসিতা হিসেবে নেয়নি: ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী

কোরবানির ঈদে সংবাদপত্রে পাঁচ দিনের ছুটি

বিসিবির অ্যাডহক কমিটি নিয়ে রিটের শুনানি ২১ মে

প্রধানমন্ত্রীর সঙ্গে বিএনপির সংরক্ষিত আসনের নারী এমপিদের বৈঠক

পবিত্র ঈদুল আজহা ২৮ মে

নাসীরুদ্দীন পাটওয়ারীর এ ধরনের কথা শুনে আমরা অভ্যস্ত: সিইসি

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি, থাকবে না দলীয় প্রতীক: সিইসি

চার খাতে বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহী কাতার