হোম > জাতীয়

সরস্বতীপূজা আজ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা আজ শুক্রবার। সনাতন ধর্মবিশ্বাস মতে, সরস্বতী বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে দেবী সরস্বতী নেমে আসেন পৃথিবীতে।

সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী এদিন সকালে দেবীকে দুধ, মধু, দই, ঘি, কর্পূর, চন্দন দিয়ে স্নান করানো হবে। এরপর চরণামৃত নেবেন ভক্তরা। এরপর হবে বাণী অর্চনা। পুরোহিতেরা ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাংদেহী নমোহস্তুতে’—এ মন্ত্রে বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা এবং পূজার আচার পালন করবেন। এরপর ভক্তরা পুষ্পাঞ্জলি দিয়ে অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে প্রণতি জানাবেন।

মূলত শিক্ষার্থীরা নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসাহ-উদ্দীপনায় এই পূজা উদ্‌যাপন করেন। বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং ঘরে ঘরে সরস্বতীপূজা হয়।

রাজধানীর বিভিন্ন এলাকা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সরস্বতীপূজার আয়োজন হলেও বেশ কয়েক বছর ধরে এই পূজার প্রধান কেন্দ্র হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠ। এই মাঠে সরস্বতীপূজা উপলক্ষে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

কাতারে আটকে পড়া বাংলাদেশিদের জন্য দুটি বিশেষ ফ্লাইট

বিদেশে শ্রম উইং শক্তিশালী করতে দ্রুত নতুন জনবল নিয়োগ: প্রবাসীকল্যাণসচিব

আলোচিত ভূমি কর্মকর্তা সেতাফুলের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র অনুমোদন

নিরাপত্তা না পেলে পেট্রল পাম্প বন্ধের হুঁশিয়ারি মালিকদের

বেইজিং ও গুয়াংঝু রুটে ফ্লাইট বাড়ানোর প্রস্তাব চীনা রাষ্ট্রদূতের

ডেঙ্গু প্রতিরোধে ১৪ মার্চ থেকে পরিচ্ছন্নতা অভিযান শুরু: প্রধানমন্ত্রী

জামায়াতের মাহমুদুল মন্ত্রী পদমর্যাদা চেয়েছিলেন: পররাষ্ট্র মন্ত্রণালয়

ভোটের ফল চ্যালেঞ্জ করলেন মামুনুল হকসহ ৫ প্রার্থী

ইমাম-আলেমরা মানব পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন: ইসলামিক ফাউন্ডেশন

ভবিষ্যৎ ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তিনির্ভর: আইজিপি