হোম > জাতীয়

নিষেধাজ্ঞা লজ্জাজনক ও দুঃখজনক

লেফটেন্যান্ট জেনারেল (অব.)  মো. মইনুল ইসলাম

অবসরপ্রাপ্ত সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞা সার্বিকভাবে সেনাবাহিনীর জন্য লজ্জাজনক ও দুঃখজনক। আমি ব্যক্তিগতভাবে এ নিষেধাজ্ঞায় খুবই দুঃখিত ও বিব্রত।

আমাদের কাছে সেনাপ্রধান পদটি অনেক সম্মানের। আমরা সর্বোচ্চ সামরিক পদে অধিষ্ঠিত কোনো ব্যক্তিকে জেনারেল অমুক সম্বোধন করি, সেনাপ্রধান হিসেবে সম্মান প্রদর্শনপূর্বক সম্বোধন করি।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, সেখানে সাবেক সেনাপ্রধানের সঙ্গে কোনো সওয়াল-জওয়াব হয়নি। তাঁর সঙ্গে কথা বলে সত্যতা যাচাই করা হয়নি। তারা তাদের নিজস্ব সিস্টেম অনুযায়ী এ নিষেধাজ্ঞা দিয়েছে। আমি মনে করি, একজন বাংলাদেশি হিসেবে তিনি যদি কোনো অপরাধ করেন, তার বিচার দেশেই হওয়া উচিত।

নির্বাচনের আগে যখন প্রথম স্যাংশনের বিষয়টি আলোচনায় আসে, আমাদের দেশের পক্ষ থেকে তখন প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত ছিল। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত থাকলে সেটি করা সম্ভব ছিল।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যে অভিযোগগুলো আনা হয়েছে, সেসব অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনি

পদক্ষেপ দেশেই নেওয়া সম্ভব। এর মধ্যে যে বিষয়গুলো বেসামরিক প্রশাসনের এখতিয়ারভুক্ত, সেগুলো আইনগত প্রক্রিয়ায় বেসামরিক প্রশাসনের মাধ্যমেই নিষ্পত্তি করা সম্ভব। অন্যদিকে সামরিক ক্রয়-সংক্রান্ত অভিযোগগুলো সামরিক আইনেই নিষ্পত্তি করা যায়।

লেখক: সাবেক চিফ অব জেনারেল স্টাফ, বাংলাদেশ সেনাবাহিনী

গাবতলীতে চালু হলো দেশের প্রথম ভ্যাপার হিট ট্রিটমেন্ট প্ল্যান্ট

পরিবেশ মন্ত্রণালয়ের নতুন সচিব ফাহমিদা খানম

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

নিরাপদ অভিবাসনে বাংলাদেশের পাশে থাকবে আইওএম

খাদ্যনিরাপত্তা ও ভেজাল রোধে প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা

গ্রামীণ উন্নয়নের মাধ্যমেই টেকসই বাংলাদেশ বিনির্মাণ সম্ভব: স্থানীয় সরকারমন্ত্রী

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি, সরকারের সঙ্গে সমন্বয় করে তফসিল: ইসি মাছউদ

যুবসমাজ দুর্নীতিবিরোধী আন্দোলনে নামলে অর্ধেক দুর্নীতি কমানো সম্ভব: দুদক

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ যুবরাজের

অক্টোবরেই শুরু হতে পারে স্থানীয় সরকার নির্বাচন, প্রথম ধাপে ইউপি ও পৌরসভা