হোম > জাতীয়

অবসরে যাওয়ার ৯ দিন পর পদোন্নতি, সমালোচনার মুখে বাতিল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অবসরে যাওয়া এক কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়ার পর সমালোচনার মুখে সেই আদেশ বাতিল করেছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সাবেক কর্মকর্তা মো. মাইনুল হক ভূঁইয়ার যুগ্ম সচিব পদে পদোন্নতির আদেশ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৯ জুলাইয়ের প্রজ্ঞাপনে (ক্রমিক-৫৩) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব মো. মাইনুল হক ভূঁইয়ার ক্ষেত্রে প্রযোজ্য অংশটুকু বাতিল করা হলো।

গত বৃহস্পতিবার (৯ জুলাই) ১৭৯ জন উপ-সচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেয় সরকার। পদোন্নতির তালিকার ৫৩ নম্বরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব মো. মাইনুল হক ভূঁইয়ার নাম ছিল। কিন্তু তিনি গত ৩০ জুন অবসরে যান।

গত ৯ জুলাই মাইনুল হক ভূঁইয়ার পদোন্নতির আদেশ বাতিল করা হয়েছে। আদেশটি গতকাল শনিবার প্রকাশ করা হয়েছে।

অবসরে যাওয়ার নয় দিন পর মাইনুল হকের নাম যুগ্ম সচিব পদোন্নতির তালিকায় দেখে সরকারি কর্মকর্তারা এ নিয়ে সমালোচনা করেন।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, কর্মকর্তাদের পদোন্নতির প্রক্রিয়া শেষ হতে বেশ সময় লেগে যায়। সুপিরিয়র সিলেকশন বোর্ড (এসএসবি) একাধিক বৈঠক করে পদোন্নতির জন্য কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করে। এরপর সেই তালিকা অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ওই কর্মকর্তা বলেন, পদোন্নতির প্রক্রিয়া শুরুর সময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপ-সচিব মাইনুল হক ভূঁইয়া চাকরিতে ছিলেন। পদোন্নতি প্রক্রিয়া চলার মধ্যে তাঁর অবসরে যাওয়ায় বিষয়টি নজর এড়িয়ে যায়।

ছাত্রকে দিয়ে এসএসসির খাতা মূল্যায়ন: কুমিল্লায় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ গ্রেপ্তার ২

ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে স্পিকারের শোক

অবশেষে চালুর পথে ট্রাক চালকদের চার বিশ্রামাগার

বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা: খাদ্য ও পানির সংকটে বাড়ছে ভোগান্তি

নারী বিষয়ক ওআইসি সম্মেলনে যোগ দিতে ইসলামাবাদে মন্ত্রী জাহিদ

ইস্ট বেঙ্গল রেজিমেন্ট প্রতিরোধ না করলে দেশ ‘এখনো পাকিস্তান থাকত’: স্পিকার

১২-২০ গ্রেডের সরকারি চাকরিজীবীদের জন্য রেশন চালুর উদ্যোগ, কী থাকছে এতে

গাড়ি চালিয়ে ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের সঙ্গে তুললেন সেলফি

ঢাকা মেডিকেলের ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মোবাইল ফোনসেট নিবন্ধন: চালুর ছয় মাসেও পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়নি এনইআইআর