হোম > জাতীয়

এক ব্যক্তিকে একাধিকবার স্বাধীনতা পুরস্কার দেওয়ার পথ খুলল সরকার

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ছবি: সংগৃহীত

একই ব্যক্তিকে পুনরায় স্বাধীনতা পুরস্কার দিতে স্বাধীনতা পুরস্কার-সংক্রান্ত নির্দেশাবলি সংশোধন করেছে সরকার। মন্ত্রিপরিষদ বিভাগ গতকাল রোববার স্বাধীনতা পুরস্কার-সংক্রান্ত নির্দেশাবলির ৭.১১ অনুচ্ছেদ সংশোধন করে অফিস আদেশ জারি করেছে।

সংশোধিত অনুচ্ছেদে বলা হয়েছে, ‘স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার বা অন্য কোনো জাতীয় পর্যায়ের পুরস্কার প্রদানের জন্য বিবেচনা করা হবে না। তবে শর্ত থাকে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ পুরস্কার প্রাপ্তির পর অন্য কোনো ক্ষেত্রে বিশেষ অবদান রাখলে অন্যূন ২৫ বছর পর ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে পুনরায় স্বাধীনতা পুরস্কার প্রদান করা যাবে।’

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ ১৫ জন ব্যক্তি এবং পাঁচ প্রতিষ্ঠানকে এবারের স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করেছে সরকার।

এই তালিকায় থাকা জাফরুল্লাহ চৌধুরী ১৯৭৭ সালে এই পুরস্কার পেয়েছিলেন। এর আগেও ভুল করে একই ব্যক্তিকে দুবার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করার পর তালিকা থেকে তাঁদের নাম বাদ দেওয়া হয়েছিল।

এ বছর জাফরুল্লাহ চৌধুরীর নাম যাতে বাদ না দিতে হয় সে জন্য স্বাধীনতা পুরস্কার-সংক্রান্ত নির্দেশাবলি সংশোধন করা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।

স্বল্পমূল্যের কৃত্রিম তন্তুর কারণে পাটজাত পণ্য বিশ্ববাজারে হুমকির মুখে: সংসদে পাটমন্ত্রী

হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে চলছে নসিমন-করিমন: সংসদে সড়ক পরিবহনমন্ত্রী

‘আগে খরচ, পরে অনুমোদন’ প্রক্রিয়া নিয়ে সংসদে প্রশ্ন বিরোধী দলের

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লীতে প্রবেশে বাধা, ৩০০ বিধিতে বিবৃতির দাবি জামায়াত এমপির

বেনজীরকে ফেরাতে নথি প্রস্তুত করছে দুদক

পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতীয় কূটনীতিককে তলব

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে