হোম > জাতীয়

বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিয়ে এবার মার্কিন প্রতিমন্ত্রীর ফোন

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তা নিয়ে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মদ শাহরিয়ার আলমের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র প্রতিমন্ত্রী উইন্ডি শেরম্যান।

আজ বৃহস্পতিবার টেলিফোনে কথা বলেছেন তাঁরা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

দুই প্রতিমন্ত্রীর আলাপে সুষ্ঠু ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের গুরুত্ব এবং ঢাকায় মার্কিন দূতাবাসের কর্মীদের নিরাপত্তার বিষয়টি এসেছে বলে মুখপাত্র উল্লেখ করেন। 

ফোনালাপ প্রসঙ্গে এক টুইটে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জানান, তাঁরা সব সময় কূটনৈতিক সম্পর্কবিষয়ক ভিয়েনা কনভেনশন মেনে চলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। 

ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস তাঁর নিরাপত্তার ক্ষেত্রে অনিশ্চয়তার অভিযোগ তুলে গত ১৪ ডিসেম্বর পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে অসন্তোষ প্রকাশের প্রেক্ষাপটে দুই প্রতিমন্ত্রীর ফোনালাপকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকেরা। 

সেদিন পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, সাক্ষাতে রাষ্ট্রদূত মন্ত্রীকে বলেন, তিনি এক বাসায় গিয়েছিলেন। কিন্তু সেই বাসার বাইরে বহু লোক ছিল। তারা তাঁকে কিছু একটা বলতে চাইছিল। রাষ্ট্রদূতের নিরাপত্তার দায়িত্বে থাকা লোকেরা তাঁকে তাড়াতাড়ি ওই স্থান থেকে চলে যাওয়ার পরামর্শ দেন। তা না হলে লোকগুলো রাষ্ট্রদূতের গাড়ি ব্লক করে দেবে বলে তাঁকে জানানো হয়। সেই নিরাপত্তার অনিশ্চয়তা থেকে তিনি তাড়াতাড়ি ওই স্থান ত্যাগ করেন এবং এতে তিনি খুবই অসন্তুষ্ট হয়েছেন। 

রাষ্ট্রদূত গত ১৪ ডিসেম্বর সকালে ‘মায়ের ডাক’ নামের একটি সংগঠনের আয়োজনে রাজধানীর শাহীনবাগে নিখোঁজ বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাসায় গিয়েছিলেন। সেখানে কিছু লোক রাষ্ট্রদূতের অনুষ্ঠানস্থলে ঢুকে পড়ে বলে দূতাবাস পরে এক বিবৃতিতে জানায়। 

কূটনীতিকদের ভিয়েনা কনভেনশন মেনে চলার ওপর গুরুত্ব দিয়ে পররাষ্ট্রমন্ত্রী মোমেনসহ সরকারের কয়েক মন্ত্রী বলেন, রাষ্ট্রদূত হাস ওই অনুষ্ঠানে যাওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের কোনো কর্তৃপক্ষকে জানাননি।

শাহজালাল বিমানবন্দরে চালু হলো ফ্রি ওয়াই-ফাই

ড. ইউনূসসহ সব উপদেষ্টার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট

দুবাইয়ে ৬ হাজার বাংলাদেশি গাড়িচালক নিয়োগে সাক্ষাৎকার শুরু আজ

মনগড়া টিআরপি-প্রচারসংখ্যা দিয়ে বিজ্ঞাপন বণ্টন হবে না: তথ্যমন্ত্রী

কর্ণফুলী টানেলে চার রাত নিয়ন্ত্রিত হবে যান চলাচল

ঈদুল আজহা কবে, জানা যাবে কাল

হাসপাতালগুলোর টেন্ডার দুর্নীতিতে কাউকে রেহাই দেওয়া হবে না: স্বাস্থ্যমন্ত্রী

ট্রেনে ঈদযাত্রা: আজ বিক্রি হচ্ছে ২৭ মের টিকিট

ফরিদপুর ও পিরোজপুর: পাউবোর জমিতে বাড়ি-খামার

ঈদযাত্রা: লঞ্চের টিকিট বিক্রি শুরু আজ, বিশেষ সার্ভিস ২৫ মে থেকে