হোম > জাতীয়

ঢাকাতেই ৮০ হাজার মাদক মামলা ঝুলে আছে, নিষ্পত্তিতে আলাদা ট্রাইব্যুনালের প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: আজকের পত্রিকা

বর্তমানে শুধু ঢাকাতেই ৮০ হাজার মামলা পেন্ডিং রয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘মাদকসংক্রান্ত মামলা দ্রুত নিষ্পত্তির জন্য প্রচলিত আদালতের পাশাপাশি আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘বিদ্যমান মাদক নিয়ন্ত্রণ আইন দিয়ে মাদকের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা যাচ্ছে না। এ কারণে আগামী কয়েক দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশোধনী সংসদে উত্থাপন করা হবে।’

আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রগুলোকে অনুদানের চেক প্রদান অনুষ্ঠান শেষে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে দেশের ৭৩টি বেসরকারি মাদক নিরাময় কেন্দ্রকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হয়। এর মধ্যে ঢাকার ১৫টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে অনুদানের চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘দেশে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনোভাবে মাদক গ্রহণ করে। মাদকাসক্ত মানুষের সংখ্যার তুলনায় সরকারি চিকিৎসা সুবিধা যথেষ্ট নয়।’ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘আইনি ভিত্তি আরও শক্তিশালী করা গেলে মাদক নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব হবে।’

আগে রিকশায় চড়তেন, এখন জুলাই চেতনা বিক্রি করে প্রাডোতে চড়েন: সংসদে বিএনপির এমপি

লাইসেন্সবিহীন ওয়াকিটকি ব্যবহারে কঠোর অবস্থানে বিটিআরসি

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক শুরু, সই হবে ১৫ সমঝোতা স্মারক

প্রায় দুই বছর পর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালুর ঘোষণা ভারতের

দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জনসংখ্যা ১৬ লাখ ৫০ হাজার

দেশে নদীর সংখ্যা ১৪১৫, অবৈধ দখলদার ২২ হাজার

রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলেন নতুন ভারতীয় হাইকমিশনার

তিস্তা প্রকল্প ও নদী ব্যবস্থাপনায় চীনের সমর্থন পেল বাংলাদেশ

১৪ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

দুর্নীতি রোধে সমন্বিত কৌশলপত্র ও পূর্ণ ডিজিটালাইজেশনের সুপারিশ টিআইবির