হোম > জাতীয়

কর্মকর্তাদের গাড়ি ভাতা কমানোর সিদ্ধান্ত থামাল কারা—প্রশ্ন টিআইবির

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ছবি: সংগৃহীত

সুদমুক্ত ঋণে কেনা সরকারি কর্মকর্তাদের গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় মাসে ৫০ হাজার টাকা বহাল রাখার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির দাবি, ব্যয় কৃচ্ছ্রসাধনের উদ্যোগ থাকা সত্ত্বেও এ সিদ্ধান্ত থেকে সরে আসার পেছনে সুবিধাভোগী একটি গোষ্ঠীর প্রভাব কাজ করেছে।

আজ রোববার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, সরকারি সীমিত সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে সুদমুক্ত ঋণে কেনা গাড়ির রক্ষণাবেক্ষণ ব্যয় ৫০ হাজার টাকা থেকে কমিয়ে ২৫ হাজার টাকা করার সিদ্ধান্ত এবং এ ধরনের ঋণসুবিধা বাতিলের উদ্যোগ ছিল ইতিবাচক।

ইফতেখারুজ্জামান বলেন, এ সিদ্ধান্তের পেছনে মূল লক্ষ্য ছিল বৈষম্য কমানো এবং জনগণের অর্থের অপচয় বন্ধ করা। কিন্তু সুবিধাভোগী একটি গোষ্ঠীর প্রভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত কার্যকর না হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।

টিআইবির নির্বাহী পরিচালক প্রশ্ন তোলেন, সর্বোচ্চ পর্যায়ের সদিচ্ছা থাকা সত্ত্বেও ব্যয় কৃচ্ছ্রসাধনের একটি নীতিগত সিদ্ধান্ত থেকে সরকারকে কেন সরে আসতে হচ্ছে, তা খুঁজে বের করা প্রয়োজন।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, শুরু থেকেই তথাকথিত প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য এ ধরনের বিশেষ সুবিধা চালু করা হয়েছিল, যা সরকারি চাকরিতে বৈষম্য তৈরি করেছে। একই ক্যাডার ও সমমর্যাদার অনেক কর্মকর্তা এ সুবিধার বাইরে থাকায় আন্তক্যাডার ভারসাম্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ড. ইফতেখারুজ্জামান বলেন, অল্পসংখ্যক কর্মকর্তার জন্য এ সুবিধা বহাল থাকায় নির্দিষ্ট পদ-পদবি পাওয়ার ক্ষেত্রে অসুস্থ প্রতিযোগিতা তৈরি হচ্ছে। পাশাপাশি বঞ্চিত কর্মকর্তাদের কর্মস্পৃহায়ও নেতিবাচক প্রভাব পড়ছে।

ইফতেখারুজ্জামান আরও বলেন, একদিকে সরকারি কর্মকর্তাদের বেতন বাড়ানো হয়েছে, অন্যদিকে সম্পদ বিবরণী প্রকাশের বাধ্যবাধকতা আরোপে টিআইবির প্রস্তাব নেওয়া হয়নি। ফলে নতুন বেতনকাঠামো বাস্তবায়নের পর জনগণ কতটা দুর্নীতিমুক্ত ও হয়রানিমুক্ত সেবা পাবেন, সে প্রশ্ন থেকেই যাচ্ছে।

টিআইবির মতে, দেশের চলমান আর্থিক সংকটের মধ্যে সুবিধাভোগী একটি অংশের চাপে সরকারের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত পরিবর্তন স্বাভাবিক কোনো দাবি নয়, বরং এটি আমলাতান্ত্রিক প্রভাবের কাছে সরকারের দুর্বলতার বহিঃপ্রকাশ।

মামলা বাড়ছে, রায় কম

সৌরবিদ্যুতের পালে হাওয়া, তবে ছাদ প্রকল্পে সাড়া কম

মঞ্জুর নিজের কাঁধ থেকে ব্যাজ খুলে ফেললেন, স্টার্ট নিল গাড়িটা

ইউনিফর্ম পরে আ.লীগ প্রার্থীর মনোনয়ন অনুষ্ঠানে: সেই অতিরিক্ত ডিআইজি বাধ্যতামূলক অবসরে

কাশিমপুর মহিলা কারাগারের জেলার বরখাস্ত

চার প্রতিষ্ঠানের ৮ পণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছে বাংলাদেশ

দিল্লিতে নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

সীমান্তে প্রযুক্তিনির্ভর নজরদারি, জনবল ও আধুনিক অস্ত্র বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমার সীমান্তে ১০৯ কিমি বেড়া নির্মাণের কথা ভাবছে সরকার, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী