হোম > জাতীয়

স্বাস্থ্য উপদেষ্টার দুই ব্যক্তিগত কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বর্তমান পিএ মাহমুদুল হাসান, উপদেষ্টা নূরজাহান বেগম, সাবেক পিএ মো. তুহিন ফারাবী। ছবি: সংগৃহীত

দুর্নীতির অভিযোগ থাকায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগমের সাবেক ব্যক্তিগত কর্মকর্তা (পিএ) মো. তুহিন ফারাবী ও বর্তমান পিএ মাহমুদুল হাসানের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৭ মে) ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের সহকারী পরিচালক নুর আলম সিদ্দিকী তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা ও এনআইডি ব্লকের আবেদন করেন।

আবেদনে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টার দপ্তরের ব্যক্তিগত কর্মকর্তা মোহাম্মদ তুহিন ফারাবী ক্ষমতার অপব্যবহার, তদবির বাণিজ্য, চাঁদাবাজি, টেন্ডার বাণিজ্যসহ নানাবিধ দুর্নীতি ও অনিয়মের আশ্রয় নিয়ে নামে-বেনামে শত শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অনুসন্ধানকালে জানা যায়, মুহাম্মদ তুহিন ফারাবী ও মো. মাহমুদুল হাসানের অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে। অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পত্তি হস্তান্তর করে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। তাঁরা বিদেশে পালিয়ে গেলে দুর্নীতির রেকর্ডপত্র ও সম্পদ ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সে জন্য অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের জন্য তাঁদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দেওয়া ও জাতীয় পরিচয়পত্র ব্লক করা একান্ত প্রয়োজন।

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

১৭ হাজার কোটির প্রকল্প ভুগছে নকশার ভুলে

আন্তদেশীয় যাত্রীবাহী ট্রেন: ভারতের সঙ্গে শিগগির চালু হচ্ছে না ট্রেন

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশকে আরও ১৮৮ মিলিয়ন ডলার সহায়তায় ইতিবাচক জাপান

বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার

সামুদ্রিক মাছের টেকসই ব্যবস্থাপনা জোরদারে সার্কের বৈঠক

বর্তমান সরকার আইনের শাসন, ন্যায়বিচার, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে: রাষ্ট্রপতি

দেশে আরও নতুন ৩ উপজেলা ও ১ থানার অনুমোদন

সীমান্ত পাহারার চেয়েও এখন বেশি জরুরি সাইবার নিরাপত্তা: তথ্যমন্ত্রী