হোম > জাতীয়

বোয়ালমারীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতিমন্ত্রী

আজকের পত্রিকা ডেস্ক­

ফরিদপুরের বোয়ালমারীতে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। ছবি: সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। আজ শুক্রবার দুপুরে উপজেলার গুনবহা ইউনিয়নের মধুমতী নদী থেকে নদীয়ার চাঁদ ও কামারগ্রাম স্লুইসগেট পর্যন্ত এই গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

​দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে পরিচালিত প্রকল্পটি স্থানীয় কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

​উদ্বোধন-পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, ‘দেশব্যাপী খাল খনন প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প। আমাদের সরকার শপথ নেওয়ার মাত্র দুই মাসের মধ্যে যে পরিমাণ কাজ হাতে নিয়েছে এবং বাস্তবায়ন শুরু করেছে, তা অভাবনীয়। আমরা যা প্রতিশ্রুতি দিয়েছি, তা করে যাচ্ছি। একটি দলের ক্যাপ্টেন যদি দক্ষ হন, তবে সেই দলও ভালো করে।’

সংস্কৃতিমন্ত্রী বলেন, খাল খননের ফলে কৃষক বিনা মূল্যে সেচের পানি পাবেন। এর পাশাপাশি কৃষকদের স্বল্পমূল্যে সার ও ওষুধ দেওয়ার পরিকল্পনাও সরকারের রয়েছে। এর ফলে গ্রামীণ জনপদে পানির প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত হবে।

​বিগত শাসনব্যবস্থার সমালোচনা করে মন্ত্রী বলেন, ২০০৮ সালের পর এ দেশে কোনো সুষ্ঠু নির্বাচন হয়নি। ফ্যাসিবাদী সরকার দিনের ভোট রাতে করেছে এবং প্রশাসনকে ভোট কাটতে বাধ্য করা হয়েছিল। কিন্তু বর্তমান সরকার জনগণের ভোটাধিকার ও সুশাসন নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

বোয়ালমারী উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু সঞ্জয় কুমার সাহা, বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আজম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান এবং বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা।

​উল্লেখ্য, বর্তমান সরকারের কৃষি ও কৃষক উন্নয়ন নীতির আওতায় এ বছর সারা দেশে ২০ হাজার খাল খননের উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে পানিসম্পদ মন্ত্রণালয়, এলজিইডি এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে।

বিএনপি ধমনিতে জুলাই সনদ ধারণ করে: আইনমন্ত্রী

জ্বালানির পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে: বাণিজ্যমন্ত্রী

ঢাকার সঙ্গে যুক্ত হল পূর্বাচলের রূপগঞ্জ ও কালীগঞ্জ অংশ

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

ওসমান হাদির জবানবন্দি গ্রহণ করলেন ট্রাইব্যুনাল

জ্বালানি সংকট সমাধানে কমিটিতে বিরোধী দলের যাঁরা

শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে

চট্টগ্রামে পর্যাপ্ত বিমান শক্তি থাকলে রোহিঙ্গা সংকট সৃষ্টি হতো না: সেনাপ্রধান

ঢাকায় হবে ১১০ মেগাওয়াটের লোডশেডিং: সংসদে বিদ্যুৎ প্রতিমন্ত্রী

শিক্ষা খাতে আ.লীগ আমলের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করা হবে: সংসদে শিক্ষামন্ত্রী