হোম > জাতীয়

সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে জটিলতা, বৈঠকে ১১ দলীয় জোট

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বিএনপির নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নেওয়ায় কৌশল ঠিক করতে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের সংসদ সদস্যরা।

একটি সূত্র জানিয়েছে, বৈঠকে দুটি মত এসেছে। একটি পক্ষ শপথ না নেওয়ার পক্ষে মত দিয়েছে। তবে বেশির ভাগ সদস্য এমপি ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা বলছেন। তবে এখনো সিদ্ধান্ত হয়নি।

এদিকে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ-২০২৫ অনুসারে গণভোটে ‘হ্যাঁ’ ভোট বিজয়ী হলে নির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবেন। এমপি হিসেবে শপথ নেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন।

কিন্তু বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি সংবিধানে নেই। তাঁরা পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। এ কারণে সংসদ সচিবালয়ের প্রস্তুতি থাকার পরও সংবিধান সংস্কার পরিষদের শপথ অনুষ্ঠান হয়নি।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের নির্বাচিত সংসদ সদস্যরা এ বিষয়ে বৈঠকে বসেছেন। বৈঠক শেষ হলে আমরা বিস্তারিত সিদ্ধান্ত জানিয়ে দেব।’

শুল্কমুক্ত গাড়ি-সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা, যা থাকছে তাঁদের জন্য

তারেক রহমান প্রধানমন্ত্রী

মন্ত্রিসভার শপথে উপস্থিত দক্ষিণ এশিয়ার যেসব নেতা

নতুন মন্ত্রিসভার সদস্যদের জন্য ৫০টি গাড়ি প্রস্তুত

প্রধানমন্ত্রী হওয়ার পর তারেক রহমানের বেতন-ভাতা কত হবে

সংসদে শপথ গ্রহণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশ সীমিত করার নিন্দা বিপিজেএর

শুধু সংসদ সদস্যের শপথ নিলেন বিএনপির এমপিরা, দুটি শপথ নিল জামায়াত ও এনসিপি

শপথ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

নতুন সরকারের শপথ ঘিরে সংসদে তিন স্তরের নিরাপত্তা

টেকনোক্র্যাট মন্ত্রী হচ্ছেন খলিলুর রহমান ও আমিন উর রশীদ