হোম > জাতীয়

মিনি কোল্ডস্টোরেজ প্রকল্পের কার্যক্রম অনুসন্ধানে তদন্ত কমিটি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

মিনি কোল্ড স্টোরেজ। ছবি: সংগৃহীত

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘জলবায়ু সহনশীল কৃষির জন্য ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ স্থাপন’ প্রকল্পে স্থাপিত মিনি কোল্ডস্টোরেজ সরেজমিন অনুসন্ধান ও প্রভাব মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। আজ মঙ্গলবার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক অফিস আদেশে চার সদস্যের এই কমিটি গঠন করা হয়।

অফিস আদেশে বলা হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নাধীন ‘অনন্য সমৃদ্ধির কৃষির জন্য খামারবাড়ি মিনি কোল্ডস্টোরেজ স্থাপন’ প্রকল্প নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগের বিষয়গুলো তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিটিকে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা যাচাই, প্রকল্পের কারিগরি দিক মূল্যায়ন এবং আগামী সাত কর্মদিবসের মধ্যে মহাপরিচালকের কাছে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে খামারবাড়ি সরেজমিন উইংয়ের অতিরিক্ত পরিচালক (উপকরণ) মো. রওশন আলমকে। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমি অসুস্থ থাকায় তদন্ত কমিটির কার্যক্রম এখনো শুরু করিনি। আগামী সপ্তাহে প্রকল্পের কার্যক্রম অনুসন্ধান করব।’

কমিটিতে অন্য সদস্যদের মধ্যে রয়েছেন পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের উপপরিচালক (প্রকল্প বাস্তবায়ন) ড. মো. শাখাওয়াত হোসেন শরীফ, গাজীপুরের জয়দেবপুর ফল বিভাগের উদ্যানতত্ত্ব গবেষণাকেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মসিউর রহমান এবং পরিকল্পনা, বাস্তবায়ন ও আইসিটি উইংয়ের মনিটরিং ও মূল্যায়ন কর্মকর্তা (প্রকল্প বাস্তবায়ন) জাহাঙ্গীর হোসেন।

ভুয়া খবর স্বপ্রণোদিত তদন্ত করতে পারবে প্রেস কাউন্সিল, আইন সংশোধনের প্রস্তাব

সাংবাদিকদের নিবন্ধন ও ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে আইন সংশোধনের প্রস্তাব

এজলাস সংকট নিরসনে তালিকা চেয়েছে আইন মন্ত্রণালয়

মালখানা ব্যবস্থাপনায় কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের

সশস্ত্র বাহিনীর বঞ্চিতদের ফের আবেদনের সুযোগ

বেসরকারি কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি চাইলেই বাতিল সম্ভব নয়: সংসদে বিদ্যুৎমন্ত্রী

পুরো চট্টগ্রাম আজ পানিতে ভাসছে: সংসদে শাহজাহান চৌধুরী

সরকারি হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি মোহাম্মদ তাহের

ভিসা নীতিমালার খসড়া চূড়ান্তে মন্ত্রিসভা কমিটি

কাঁঠাল রপ্তানি হবে চীনে: সংসদে প্রধানমন্ত্রী