হোম > জাতীয়

রিয়াদগামী বিমানের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত, দাম্মামের রুট নিয়ে নতুন সিদ্ধান্ত

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ছবি: বিমান বাংলাদেশ এয়ারলাইনস

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে সৌদি আরবের দাম্মামগামী ফ্লাইটগুলো আগামী ২১ অক্টোবর থেকে পুনরায় চালুর পরিকল্পনা করছে বিমান। এ ক্ষেত্রে দাম্মাম বিমানবন্দর কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি পেতে হবে।

আজ শনিবার (১৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যাত্রীদের নিরাপত্তার স্বার্থে রিয়াদগামী ফ্লাইটগুলো স্থগিত রাখা হয়েছে। রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তী সিদ্ধান্ত যাত্রীদের জানিয়ে দেওয়া হবে।

এদিকে বিমানের জেদ্দা ও মদিনাগামী ফ্লাইটগুলো যথারীতি চালু রয়েছে। জরুরি প্রয়োজনে যাত্রীরা এ দুটি আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

যাত্রীদের চাহিদা বিবেচনায় মদিনা রুটে অধিক যাত্রী ধারণক্ষমতাসম্পন্ন উড়োজাহাজ ব্যবহার করছে বিমান। এ ব্যবস্থা ১৮ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে আগের মতো বোয়িং ৭৮৭ উড়োজাহাজ পরিচালনা করা হবে। এ ছাড়া জেদ্দা রুটে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, সংশ্লিষ্ট রুটগুলোর ফ্লাইট পরিচালনা ও সময়সূচি নিয়ে পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে। টিকিট কেনা, বুকিং ও ভ্রমণসংক্রান্ত তথ্যের জন্য যাত্রীদের নিকটস্থ বিমানের বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন

পদত্যাগ করলেন পিএসসির দুই সদস্য

শেরেবাংলা নগরে সচিবালয় স্থানান্তরের প্রস্তাব অনুমোদন

গ্রামীণ কল্যাণের কাছে বকেয়া কর আদায়ে হাইকোর্টের রায় স্থগিত

দুর্গাপূজায় স্পিকার হাফিজ উদ্দিনের শুভেচ্ছাবার্তা

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: ঢাকায় সৌদি রাষ্ট্রদূতকে ডেকে পরিস্থিতি জানতে চাইল সরকার

পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে যেকোনো এলাকাকে সুন্দর করা সম্ভব: প্রধানমন্ত্রী

মা ইলিশ সংরক্ষণে ১১১ এমপিকে ডিও লেটার দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

পূজামণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৯: কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের শোক

কৃষিকে কেবল জীবিকা নয়, লাভজনক খাত হিসেবে প্রতিষ্ঠার তাগিদ