হোম > জাতীয়

২৪ জেলার পুলিশ সুপারকে বদলি, নতুন পদায়ন

আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল চলছে। মাঠ পর্যায়সহ পুলিশের শীর্ষ পদ থেকে আগের সরকারের আমলে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের সরানো হচ্ছে। 

তারই ধারাবাহিকতায় এবার ২৪ জেলার পুলিশ সুপারকে (এসপি) বদলি করা হয়েছে। তাঁদের জায়গায় এসপি হিসেবে নতুন পদায়ন করা হয়েছে।  

আজ মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে এবিষয়ে দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে। 

২৪ জেলার নতুন এসপি যারা  
রংপুর জেলার দায়িত্বে রংপুর পিটিসির মোহাম্মদ শরীফ উদ্দিন, পিবিআইয়ের মো. আবুল কালাম আযাদ গাজীপুরে, ডিএমপির মো. আসফিকুজ্জামান আকতারকে কুমিল্লায়, পুলিশ সদর দপ্তরের আহম্মদ মুঈনকে ঢাকায়, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির মো. ফারুক হোসেনকে সিরাজগঞ্জে, এটিইউয়ের রায়হান উদ্দিন খানকে চট্টগ্রামে, সিআইডির মো. বশির আহমেদকে মানিকগঞ্জে, নৌ পুলিশের মো. আজিজুল ইসলামকে ময়মনসিংহে, পুলিশ সদর দপ্তরের মো. মোশাররফ হোসেনকে গাইবান্ধায়, রাজশাহী সারদার মো. রেজাউল হক খানকে হবিগঞ্জ জেলায়, নোয়াখালী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আনিসুজ্জামানকে রাজশাহী ও হাইওয়ে পুলিশের মুহাম্মদ শামসুল আলম সরকারকে মুন্সিগঞ্জ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

এছাড়া পুলিশ সদর দপ্তরের মোহাম্মদ মাহবুবুর রহমানকে সিলেটে, ডিএমপির প্রত্যুষ কুমার মজুমদারকে নারায়ণগঞ্জে, সিআইডির মো. মারুফাত হুসাইনকে নাটোরে, নৌ পুলিশের মো. মোরতোজা আলী খানকে পাবনায়, রাজারবাগ পুলিশ টেলিকমের মো. আনোয়ার জাহিদকে পটুয়াখালীতে, ট্যুরিস্ট পুলিশের মো. তৌহিদুল আরিফকে বাগেরহাটে, রেলওয়ে পুলিশের মোহাম্মদ হাছান চৌধুরীকে কিশোরগঞ্জে, ট্যুরিস্ট পুলিশের মোহাম্মদ মনজুর মোরশেদকে ঝিনাইদহে, নৌ পুলিশের মিনা মাহমুদাকে মাগুরায়, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের মো. সাইফুল ইসলাম সানতুকে টাঙ্গাইলে, ডিএমপির মো. জিয়াউদ্দিন আহম্মেদকে যশোরে এবং হবিগঞ্জ ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. আব্দুল হান্নানকে নরসিংদী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

চুক্তির দ্বারপ্রান্তে ইরান–যুক্তরাষ্ট্র, স্বাগত জানাল বাংলাদেশ

কলম্বো হয়ে ঢাকায় ফিরলেন উপদেষ্টা জাহেদ উর রহমান, কথা বললেন না

ক্ষুব্ধ হয়ে দেশের পথে জাহেদ উর রহমান, কী ঘটেছিল দিল্লি বিমানবন্দরে

সম্মেলনে যোগ দিতে দিল্লিতে গিয়ে বিমানবন্দর থেকেই ফিরলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

গুম প্রতিরোধ আইনের খসড়া: তদন্তের ক্ষমতা পাচ্ছে পুলিশ

গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল রানা-স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ

সংসদীয় স্থায়ী কমিটি: আইন মন্ত্রণালয়ের সভাপতি পার্থ, অর্থে মুশফিকুর রহমান

স্থায়ী পাবলিক পরীক্ষাকেন্দ্র স্থাপন সরকারের বিবেচনায়: সংসদে শিক্ষামন্ত্রী