হোম > জাতীয়

পাকিস্তানের হাইকমিশনারকে সংসদ অধিবেশনে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সাক্ষাৎ। ছবি: সংসদ সচিবালয়

বাংলাদেশ জাতীয় সংসদের আসন্ন অধিবেশন পর্যবেক্ষণের জন্য ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারকে আমন্ত্রণ জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এ ছাড়া দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, সংসদীয় প্রতিনিধিদের সফর বিনিময় এবং পাকিস্তানের আইনসভায় বাংলাদেশের সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের বিষয়ে আলোচনা হয়েছে।

আজ রোববার স্পিকারের কার্যালয়ে তাঁদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ হয়। সংসদ সচিবালয় পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাক্ষাতে তানজানিয়ায় অনুষ্ঠিত ১৫৩তম সম্মেলনে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির সদস্য হিসেবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জহরত আদিব চৌধুরীকে সমর্থন করায় পাকিস্তান সরকারকে ধন্যবাদ জানান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

সাক্ষাতে দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং সংসদীয় প্রতিনিধিদের সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ। এ ছাড়া পাকিস্তানের আইনসভা মজলিস-ই-শূরায় বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণের বিষয়ে তাঁরা মতবিনিময় করেন।

স্পিকার এ সময় আসন্ন সংসদ অধিবেশন পর্যবেক্ষণের জন্য পাকিস্তানের হাইকমিশনারকে আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, পাকিস্তানের স্পিকারের আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর পাকিস্তান সফর করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

বৈঠকে পাকিস্তান হাইকমিশনের সংশ্লিষ্ট প্রতিনিধি, বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৪ দিন বন্ধ থাকবে সামিট এলএনজি, গ্যাস সরবরাহ কমবে

চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেলেন হজযাত্রীরা

মাটি পরীক্ষা না করে সার দেওয়ায় পরিমাণ বেশি লাগছে: কৃষিমন্ত্রী

ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব

সাবেক এমপি আখতারুজ্জামানকে জামিন দিলেন হাইকোর্ট

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান

সৌদির ১৬৫টি ফ্লাইটে বিঘ্ন, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের, রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা হলেও কমবে: বিদ্যুৎমন্ত্রী

কর্মজীবনে যেন রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রতিফলন না ঘটে: ৪৫তম বিসিএস কর্মকর্তাদের স্বরাষ্ট্রমন্ত্রী