হোম > জাতীয়

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে তিন মাসে হাজারের বেশি কল

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

সুপ্রিম কোর্ট হেল্পলাইনে গত তিন মাসে আইনি পরামর্শ, মামলা সম্পর্কিত তথ্য ও নানা বিষয়ে অভিযোগ করতে বিচারপ্রার্থী বা সেবাগ্রহীতাদের এক হাজার তিনটি কল গ্রহণ করা হয়েছে। আজ বুধবার সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

গত বছরের ২৬ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশে এই সেবা চালু করা হয়।

সুপ্রিম কোর্টের বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনি পরামর্শের জন্য ৬০৪টি, বিভিন্ন মামলার তথ্য জানতে চেয়ে ৩৪৪টি, বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, বিলম্বে সেবা প্রাপ্তি, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত ৫৫টি কল আসে হেল্পলাইনে। আর এসব অভিযোগ সম্পর্কিত সেবা নিশ্চিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের জবাবদিহির মুখোমুখি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন অনিয়ম, ঘুষ, কাজে অবহেলা, অসদাচরণ ইত্যাদি সম্পর্কিত ৩৩টি অভিযোগ আসে। যার মধ্যে জেলা আদালতের বিচারকের বিরুদ্ধে ১২টি, হাইকোর্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ৩টি, জেলা আদালতের কর্মচারীদের বিরুদ্ধে ১২টি এবং আইনজীবীদের বিরুদ্ধে ৬টি অভিযোগ আসে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে এরই মধ্যে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

সেবাগ্রহীতারা +৮৮ ০১৩১৬১৫৪২১৬-নম্বরে ফোনকল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে সুপ্রিম কোর্টে সেবা গ্রহণ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে পারছেন। সেই সঙ্গে আইনি পরামর্শও নিতে পারছেন। সরকারি ছুটির দিন ছাড়া প্রতি রোববার থেকে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কল করে সেবা নেওয়া যাবে এই নম্বরে।

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী

রান্নায় গ্যাস সংকট: রমজানে ৬ ঘণ্টা বন্ধ থাকবে সিএনজি স্টেশন

দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলা সরকারের মূল লক্ষ্য: ভূমিমন্ত্রী

রমজানে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে পর্যাপ্ত মজুত আছে: বাণিজ্যমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে ভিসা পরিষেবা স্বাভাবিক করার পথে ভারত

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী