হোম > জাতীয়

বাংলাদেশে বিচার বিভাগকে ব্যবহার করে সাংবাদিকদের হয়রানির খবরে জাতিসংঘের উদ্বেগ

বাংলাদেশে বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীকে আটক এবং গত অক্টোবর থেকে কারা হেফাজতে বেশ কিছু নেতা-কর্মীর মৃত্যুর খবরে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ভলকার তুর্ক। সেই সঙ্গে বিচার বিভাগ ব্যবহার করে সাংবাদিক ও নাগরিক সমাজের নেতাদের হয়রানির খবরেও উদ্বিগ্ন তিনি।

আজ সোমবার মানবাধিকার কাউন্সিলের ৫৫তম অধিবেশনে এ উদ্বেগ জানান তিনি।

তিনি বলেন, আমি যেকোনো ধরনের রাজনৈতিক সহিংসতার নিন্দা জানাই। আমি রাজনৈতিক সংলাপ এবং ঐক্যকে উৎসাহিত করতে তাঁদের মুক্তির লক্ষ্যে মামলার দ্রুত পর্যালোচনা করার আহ্বান জানাই।’

ভলকার তুর্ক বলেন, ‘মানবাধিকার আইনজীবী, সাংবাদিক এবং নাগরিক সমাজের নেতাদের হয়রানির জন্য বিচারব্যবস্থাকে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে আমি উদ্বিগ্ন। আমি আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে কথিত বলপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের তদন্তকে উৎসাহিত করি।’

এ সময় তিনি উল্লেখ করেন, বিশ্বব্যাপী ৫৫টি স্থানে সংঘাত দানা বাঁধছে। আন্তর্জাতিক মানবাধিকার আইনের ব্যাপক লঙ্ঘন লাখ লাখ নাগরিকের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। বাস্তুচ্যুতি এবং মানবাধিকার সংকট এরই মধ্যে নজিরবিহীন পর্যায়ে পৌঁছে গেছে। এসব সংঘাতের আঞ্চলিক এবং বৈশ্বিক প্রভাব দৃশ্যমান হয়েছে।

এ সময় গাজা-ইসরায়েল সংঘাতে মধ্যপ্রাচ্যে সৃষ্ট অস্থিতিশীলতা, বিপুল হতাহত এবং বাস্তুচ্যুতির কথা উল্লেখ করেন ভলকার তুর্ক। এ ছাড়া ইউক্রেন, মিয়ানমার, ইথিওপিয়া, কঙ্গো, সুদান, সাহেল উপদ্বীপ, কোরিয়া উপদ্বীপ, লোহিত সাগর থেকে কৃষ্ণসাগর পর্যন্ত ছড়িয়ে পড়া উত্তেজনার কথা উল্লেখ করেন।

দুর্নীতি গণতন্ত্র ও অধিকারের জন্যও একটি বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার। তিনি বলেন, এর প্রাথমিক প্রভাব হলো সিদ্ধান্ত গ্রহণ এবং জনসাধারণের সম্পদকে সবার জন্য মঙ্গলে ব্যবহারের উদ্দেশ্য থেকে ব্যক্তিগত সুবিধার দিকে ঠেলে দেওয়া। এতে সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য তৈরি হচ্ছে। এটি এত ব্যাপক হতে পারে যে এসব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেকোনো অর্থে অকার্যকর করে দেয় এবং এতে দরিদ্র ও ছিন্নমূল লোকেরা বঞ্চিত হয়। সেই সঙ্গে স্বৈরতন্ত্র এবং সামরিক অভ্যুত্থান বিশ্বব্যাপী গণতন্ত্রকে হুমকির মুখে ফেলেছে।

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানায়নি সৌদি আরব, ব্যাখ্যা চেয়েছে ঢাকা

তরুণদের হাত ধরেই গড়ে উঠবে সবার জন্য বাংলাদেশ: প্রধানমন্ত্রী

হাইকোর্টের আদেশ স্থগিত, ভাসান জাল দিয়ে মাছ ধরা যাবে না

৩ দিনের রাষ্ট্রীয় সফরে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩১ অক্টোবর পর্যন্ত নতুন ভোটার নিবন্ধন ও এলাকা পরিবর্তনের সুযোগ

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে সরকার: প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

দুর্গাপূজায় গুজব ঠেকাতে ২৪ ঘণ্টা সাইবার নজরদারি টিম সক্রিয় রয়েছে: এসআরবি

গুজব ও উসকানি রোধে সতর্ক থাকার আহ্বান আনসার মহাপরিচালকের