হোম > জাতীয়

সাংবাদিকদের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়ণের পথ খোঁজা হচ্ছে: পিআইবি মহাপরিচালক

আজকের পত্রিকা ডেস্ক­

আজ সোমবার গুলশানের লেকশোর হোটেলে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। ছবি: আজকের পত্রিকা

সংস্কারের অংশ হিসেবে গণমাধ্যমে সাংবাদিকদের ক্ষমতায়ন ও গণতন্ত্রায়ণের পথ খোঁজা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক ফারুক ওয়াসিফ।

আজ সোমবার (২৫ নভেম্বর) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

পিআইবির মহাপরিচালক বলেন, ‘আমরা সাংবাদিকদের যতই প্রশিক্ষণ দিই, সচেতন করি। মালিকপক্ষের কারণে তা তাঁরা দেখাতে পারছে না। বিগত সময়ে সাংবাদিকতা করা যায়নি পলিটিক্যাল ফ্যাসিজমের কারণে। একটা মাফিয়াতন্ত্রের কারণে। আমার মতো সাংবাদিককে চাকরি নিয়ে ইয়া-নফসি ইয়া-নফসি করতে হতো।’

বিগত সরকার ক্রিমিনাল পলিটিক্যাল ইকোনমি তৈরি করেছে জানিয়ে ফারুক ওয়াসিফ বলেন, ‘তাদের মূল শ্বাসটা কি? যেটাকে আমরা বলছি ফ্যাসিবাদ, আওয়ামী শাহী, জালিম শাহী বলছি। এটা রাজনৈতিক পরিভাষা। মূলত তাঁরা ক্রিমিনাল পলিটিক্যাল ইকোনমি তৈরি করেছে। জমিজমা-বন পাহাড়, ব্যাংক সবকিছু লুটে নেওয়া যায়। সাগর পর্যন্ত লুট করা যায়। সবকিছু লুটের যোগ্য, ভোগের যোগ্য। ক্রিমিনাল পলিটিক্যাল ইকোনমিতে নারী হয়ে পড়লো বড় ভিকটিম। মিডিয়ায় বিনোদন দেখেছেন, নারীর অধিকার দেখেননি। বৈষম্য বিশেষ কমতে দেখেননি। কিন্তু নারীরা মিডিয়ায় এসেছে, ভিজুয়ালি এসেছে, কে এসেছে, পরি মণি-পাপিয়ারা এসেছে। তারা ক্রিমিনাল পলিটিক্যাল ইকোনমির একটা হাতিয়ার।’

আজ সোমবার গুলশানের লেকশোর হোটেলে ‘সমতায় তারুণ্য: ইয়ুথ ফর ইকুয়ালিটি’ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ। ছবি: আজকের পত্রিকা

শিকারি সাংবাদিকতার বিষয়ে তিনি বলেন, ‘নারী নির্যাতনের বিষয় গণমাধ্যমে বিনোদনে পরিণত করা হয়েছে। তারা বিরোধী দলের বা প্রতিবাদী নারীদের চরিত্র হনন করেছে। এক ধরনের সাংবাদিক ছিলেন যারা শিকারি সাংবাদিক। তারা মানুষকে টার্গেট করে তাদের চরিত্র হনন, ফোন কল ফাঁস করত। ব্যক্তিগত ছবি প্রচার করে কোণঠাসা করত।’

সৈয়দ আবদাল আহমদকে প্রধান তথ্য কর্মকর্তা নিয়োগ

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা বন্ধ হলো

পুলিশসহ জরুরি সেবায় তেল রেশনিং তুলে নেওয়া হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

বাংলাদেশি দুই শিক্ষার্থী খুন: এফবিআইসহ সব এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছে সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১১ অধিদপ্তর-সংস্থায় নতুন ডিজি, ৩ কর্তৃপক্ষে চেয়ারম্যান

স্মার্টফোনের দাম হবে আড়াই থেকে তিন হাজার টাকায়: প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

পরীক্ষা না দিয়ে পাস করানোর ধারা বদলাতে কাজ করছে সরকার: সংস্কৃতিমন্ত্রী

দূরপাল্লার বাসযাত্রায় নতুন ভাড়ার তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

সরকারের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: সিটিটিসি জানাল, ইন্টেলিজেন্স টিম কাজ করছে

উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর