হোম > জাতীয়

বাংলাদেশে থাকা নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

একান্ত জরুরি না হলে নাগরিকদের বাংলাদেশের যেকোনো স্থানে ভ্রমণ থেকে বিরত থাকার জন্য সতর্কতা জারি করেছে যুক্তরাজ্য সরকার। যুক্তরাজ্য সরকারের ‘ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস’ (এফসিডিও) আজ বুধবার এই সতর্কতা জারি করে। 

এফসিডিওয়ের সতর্কতা বিষয়ক বিবৃতিতে বলা হয়েছে—ইন্টারনেট এবং টেলিফোন সেবায় বিঘ্ন ঘটানোসহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জন্য ব্রিটিশ হাইকমিশন কর্মীদের পরিবারের সদস্যদের সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ব্রিটিশ হাইকমিশন নাগরিকদের সহযোগিতা দেওয়ার পাশাপাশি শুধু প্রয়োজনীয় কাজগুলো করছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, ১৯ জুলাই ২০২৪ রাত ১১টা ৫৯ মিনিট থেকে বাংলাদেশ সরকার দেশজুড়ে কারফিউ জারি করেছে। এর অধীনে ঢাকা জেলায় ২৪ ও ২৫ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। সিলেট বিভাগে এই দুই দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আপনি যেখানেই থাকেন না কেন, স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলার জন্য আপনাকে পরামর্শ দেওয়া হলো। বাংলাদেশজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে। এমনকি মৃত্যুর ঘটনাও ঘটছে। আপনাকে নিরাপদ স্থানে অবস্থান করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে। 

বিবৃতির শেষ অংশে বলা হয়, ইন্টারনেট ও স্থানীয় মাধ্যমসহ যোগাযোগব্যবস্থা মারাত্মকভাবে বিঘ্ন ঘটেছে। পরবর্তী নোটিশ না দেওয়ার আগ পর্যন্ত বাংলাদেশের রেলওয়ে সেবা বন্ধ রাখা হয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচির বড় চ্যালেঞ্জ আর্থিক সীমাবদ্ধতা

রাজনীতিকদের অস্ত্র, গানম্যান সুবিধা নিয়ে পর্যালোচনা চলছে

অধ্যাদেশকে আইনে রূপান্তার: অন্তর্বর্তী সরকারের ১৩২ অধ্যাদেশ অনিশ্চয়তায়

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আরও দুজন

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

৪৪তম বিসিএস: নন-ক্যাডার পদে ৪১৩৬ জনকে নিয়োগের সুপারিশ

ঈদের আগেই ‘ফ্যামিলি কার্ড’ সেবা দিতে মন্ত্রিসভা কমিটি