হোম > জাতীয়

জিলহজের চাঁদ দেখা গেছে, ১৭ জুন ঈদুল আজহা 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ১৭ জুন পবিত্র ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। জাতীয় চাঁদ দেখা কমিটি আজ শুক্রবার সন্ধ্যায় এক বৈঠকে এ সিদ্ধান্ত নিয়েছে। 

কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক মন্ত্রী মো. ফরিদুল হক খান এক বৈঠকের পর সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন। 

রাজধানীর ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।