হোম > জাতীয়

চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেলেন হজযাত্রীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

চিকিৎসা ব্যয়ের জন্য আটকে রাখা বাংলাদেশি ৩৪০ জন হজযাত্রীর ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল ফেরত দিয়েছে সৌদি আরব। গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের নুসুক সিস্টেমে এই অর্থ জমা হয়েছে।

আজ রোববার ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ সচিবালয়ে সংবাদ সম্মেলনে এনব তথ্য জানান।

ধর্মমন্ত্রী বলেন, ২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর ইনস্যুরেন্স কাভারেজের বাইরে চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি কর্তৃপক্ষ যে অর্থ কেটে রেখেছিল, তা ফেরত আনা সম্ভব হয়েছে। ফেরত পাওয়া ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ সৌদি রিয়াল বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ১০ কোটি ২৩ লাখ টাকা। এই অর্থ গত বৃহস্পতিবার বাংলাদেশ হজ অফিস, জেদ্দার নুসুক সিস্টেমে জমা হয়েছে।

ধর্মমন্ত্রী জানান, আটকে রাখা অর্থের মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ এজেন্সির মাধ্যমে যাওয়া ৩১০ জন হজযাত্রীর ২৯ লাখ ৭৬ হাজার ১৫১ সৌদি রিয়াল ও সরকারি ব্যবস্থাপনায় যাওয়া ৩০ জন হজযাত্রীর ১ লাখ ১৫ হাজার ৯২ সৌদি রিয়াল ছিল।

হজে আরও ২০ হাজার কোটা বাড়ানোর আবেদন করেছে বাংলাদেশ। ২০২৭ সালের হজে কোটা বাড়ানোর বিষয়ে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ইতিবাচক আশ্বাস দিয়েছে বলে জানান ধর্মমন্ত্রী। তিনি বলেন, ‘তাঁদের মন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছেন তিনি চেষ্টা করবেন, তাঁরা বাংলাদেশের জন্য অত্যন্ত আন্তরিক।’

২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা সাড়ে ৭৮ হাজার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ও বেসরকারি ব্যবস্থাপনায় সাড়ে ৭২ হাজার।

সৌরবিদ্যুতের প্রসারে শুরু হচ্ছে ‘সোলার এক্সপো’, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সরকারি-বেসরকারি ভবনে উড়বে জাতীয় পতাকা

৪ দিন বন্ধ থাকবে সামিট এলএনজি, গ্যাস সরবরাহ কমবে

মাটি পরীক্ষা না করে সার দেওয়ায় পরিমাণ বেশি লাগছে: কৃষিমন্ত্রী

ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব

সাবেক এমপি আখতারুজ্জামানকে জামিন দিলেন হাইকোর্ট

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান

সৌদির ১৬৫টি ফ্লাইটে বিঘ্ন, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

পাকিস্তানের হাইকমিশনারকে সংসদ অধিবেশনে আমন্ত্রণ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের, রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক