হোম > জাতীয়

টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক পলিসির খসড়া পর্যালোচনায় কমিটি

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

টেলিকমিউনিকেশন নেটওয়ার্ক অ্যান্ড লাইসেন্সিং পলিসির খসড়া পর্যালোচনায় একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদকে সভাপতি করে আজ রোববার এই কমিটি গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবকে কমিটির সদস্য করা হয়েছে।

প্রস্তাবিত নীতি প্রণয়নের পটভূমি এবং স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে নীতির প্রত্যাশিত ও অপ্রত্যাশিত ফলাফল বিশ্লেষণ করে কমিটির সুপারিশ দিতে বলা হয়েছে।

এ ছাড়া নীতির আর্থিক ও সামষ্টিক অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ এবং নীতি বাস্তবায়নের কারিগরি সক্ষমতা ও আইনগত প্রয়োগ কৌশল বিশ্লেষণ করে কমিটিকে সুপারিশ দিতে বলা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি প্রয়োজনে সদস্য কো-অপ্ট করতে পারবে এবং যেকোনো সংশ্লিষ্ট কর্মকর্তা, বিশেষজ্ঞ বা অন্য কোনো অংশীজনকে সভায় আমন্ত্রণ জানাতে পারবে। প্রয়োজন অনুসারে কমিটির সভা হবে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় কমিটিকে সহায়তা দেবে।

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পারসোতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি ও দুজনকে হত্যা: তিন পুলিশ কর্মকর্তার মৃত্যুদণ্ড, একজনের যাবজ্জীবন

৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হোক: সংসদে মাহবুব উদ্দিন খোকন

৫ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ

১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালু করবে চীন: বিডা চেয়ারম্যান

জমির আইলে বসে কৃষক বিড়ি খায়, নজর দেওয়া দরকার: সংসদে গয়েশ্বর

তুরাগে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতার লাশ ভাসার খবরটি ভিত্তিহীন: পুলিশ

ইমেরিটাস অধ্যাপক ডা. আব্দুল্লাহর নিয়োগ বাতিলের ব্যাখ্যা দিল বিএমইউ

ইমেরিটাস অধ্যাপক পদে ডা. আবদুল্লাহর নিয়োগ বাতিল