হোম > জাতীয়

কুমিল্লা ও ফরিদপুর বিভাগ করার সুপারিশ করবে সংস্কার কমিশন

বিশেষ প্রতিবেদক, ঢাকা ­­

নতুন দুটি বিভাগ করার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। এর জন্য ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামের বিভাগের মানচিত্রেও কিছু পরিবর্তন আসতে পারে।

সচিবালয় বিটের সাংবাদিকদের সঙ্গে আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এ তথ্য জানানো হয়।

জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী এবং এই কমিশনের সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

জনপ্রশাসন সচিব বলেন, কমিশনের প্রধান সুপারিশগুলোর মধ্যে একটি হচ্ছে— ফরিদপুর ও কুমিল্লাকে বিভাগ করা হোক। ওই এলাকার দাবির পরিপ্রেক্ষিতে আমরা দুটি বিভাগ করার পরামর্শ দিচ্ছি। এই দুটি বিভাগ করতে গেলে দুই একটা জেলা এই বিভাগ থেকে ওই বিভাগে দিতে হবে। সেটা আমরা ম্যাপ করে দিয়েছি। একটি ম্যাপ দেখলেই বোঝা যাবে ১০টি বিভাগে কোন জেলাকে কোন জায়গায় দেওয়া হয়েছে।

নতুন দুই বিভাগ করতে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোকে এদিক–সেদিক করার সুপারিশ করবে কমিশন।

এ ছাড়া সরকারের উপসচিব এবং যুগ্ম সচিব পদে সরকারি কর্ম কমিশনের মাধ্যমে পরীক্ষা নিয়ে পদোন্নতি দেওয়ার সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। একই সঙ্গে সব ধরনের পুরিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার সুপারিশ করবেন তাঁরা।

এ ছাড়া শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্ত করে এই ক্যাডারের কর্মকর্তাদের আলাদা সার্ভিসের অধীনে নেওয়া, কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ ঘোষণা করা এবং জাতীয় সংসদ নির্বাচনের দিন ইউনিয়ন পরিষদ নির্বাচন করার সুপারিশ করবে এই কমিশন।

চলমান বিচার প্রক্রিয়ায় অ্যামনেস্টির হস্তক্ষেপের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

নিলয় জোয়ার্দারকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল

সরকার চায় শেখ হাসিনা বিচারের মুখোমুখি হোন: স্বরাষ্ট্রমন্ত্রী

অফশোর বিডিংয়ে বিদেশি বিনিয়োগ আসবে, ‘চমক’ বিএনপি সরকার: জ্বালানিমন্ত্রী

পরিচ্ছন্ন জ্বালানি ও সবুজ অর্থনীতির পথে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আনসার-ভিডিপির ৪৬তম সমাবেশের দরবার নিয়ে বিভ্রান্তিকর তথ্যের বিষয়ে স্পষ্টীকরণ

পল্লবীতে শিশু হত্যা: আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু কাল, ইহরাম পরে মিনার পথে হাজিরা

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় প্রবীণ ও প্রতিবন্ধীদের ২৫ শতাংশ ছাড়, কাল থেকে কার্যকর