হোম > জাতীয়

গণ-অভ্যুত্থানে নারীদের অংশগ্রহণ নিয়ে স্মারক ডাকটিকিট অবমুক্ত

আজকের পত্রিকা ডেস্ক­

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ‘জুলাই অভ্যুত্থান-২০২৪’-এর স্মৃতি ধরে রাখতে ডাকটিকিট অবমুক্ত করেন। ছবি: প্রেস উইং

‘জুলাই অভ্যুত্থান-২০২৪’-এর স্মৃতি ধরে রাখতে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। আজ রোববার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ডাকটিকিট অবমুক্ত করেন।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা মো. নাহিদ ইসলাম, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) এস এম শাহাবুদ্দিন উপস্থিত ছিলেন।

ডাকটিকিটের থিম হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করা হয়েছে। মূলত জুলাই গণ-অভ্যুত্থানকে ত্বরান্বিত করতে নারীদের যে ভূমিকা, তা তুলে ধরা হয়েছে এই ডাক টিকিটটিতে।

জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রায়িত করে বিশেষ স্মারক টিকিট। ছবি: প্রেস উইং

জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ১৫ বছরের ফ্যাসিবাদ মুক্ত হয় বাংলাদেশ। এ সময় আন্দোলনকারীদের সাহস ও উদ্দীপনা জুগিয়েছে কিছু চিত্রকর্ম, কার্টুন, গ্রাফিতি ও প্রতিবাদী গান। মাত্র তিন সপ্তাহের মধ্যে দেশের সর্বত্র শত শত রাজনৈতিক কার্টুন ও চিত্রকর্ম তৈরি করেছিল বিপ্লবী ছাত্র-জনতা, যা সে সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদের এক অনন্য মাধ্যম হয়ে ওঠে।

মোবাইল ফোনসেট নিবন্ধন: চালুর ছয় মাসেও পূর্ণাঙ্গভাবে কার্যকর হয়নি এনইআইআর

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: রূপপুরে দুই মাস ধরে সূক্ষ্ম পরীক্ষা-নিরীক্ষা

পাহাড়ধসে প্রতিবছর গড়ে ২৫ জনের মৃত্যু

শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার অনুরোধ: তথ্য মন্ত্রণালয়

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ

গুজবনির্ভর হামলা মব সংস্কৃতির বহিঃপ্রকাশ: পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন

চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ

রাজনীতি ক্ষমতা ভোগের নয়, জনগণের ভাগ্য উন্নয়নের প্রক্রিয়া: তথ্যমন্ত্রী

বন্ধ ২৫ সরকারি পাটকলের ২০টি লিজের জন্য নির্বাচিত

উগ্রবাদী তৎপরতা: শঙ্কা বাড়ছে পলাতক জঙ্গিতে