হোম > জাতীয়

এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাসের স্বল্পচাপ-সরবরাহ বিঘ্ন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের ২০০ আবাসিক চুলার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন। ছবি: সংগৃহীত

রক্ষণাবেক্ষণের কারণে একটি এলএনজি টার্মিনাল বন্ধ রয়েছে বলে জানিয়েছে তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ। যে কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে কমে যেতে পারে।

আগামীকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত এ সমস্যা হতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আজ রোববার (১৫ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিসন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘একটি এলএনজি টার্মিনাল রক্ষণাবেক্ষণজনিত কারণে বন্ধ থাকায় এলএনজি হতে প্রাপ্ত গ্যাস সরবরাহ উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পাওয়ায় ১৬ / ০২ / ২০২৬ তারিখ সোমবার রাত ১২টা পর্যন্ত তিতাস গ‍্যাস অধিভুক্ত এলাকার সকল শ্রেণীর গ্রাহক প্রান্তে গ্যাসের মারাত্মক স্বল্পচাপ বিরাজ করবে। সম্মানিত গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত--তিতাস গ‍্যাস কর্তৃপক্ষ।’

মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গে যা বললেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

মধ্যস্থতা কার্যক্রমে মামলা কমেছে ৬২.০২ শতাংশ: আইনমন্ত্রী

অনির্দিষ্টকালের জন্য সিএনজি পাম্প বন্ধের হুঁশিয়ারি ফিলিং স্টেশন মালিকদের

আগামী এক বছরে ২০ লাখ মামলা কমানো সম্ভব হবে: আইনমন্ত্রী

২০৩০ সালের মধ্যে সড়কে প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার সেতুমন্ত্রীর

হজ প্যাকেজ ঘোষণা: সরকারি ব্যবস্থাপনায় খরচ বাড়ল ৩৮৪৮১ টাকা

রাখাইনে দুই বছর জিম্মি, নদী সাঁতরে টেকনাফে এসে আটক মিয়ানমার জান্তা বাহিনীর ৩ সদস্য

জুলাই-আগস্ট হত্যার বিচার: মামলা বাড়ছে, রায় কম

সৌরবিদ্যুতের পালে হাওয়া, তবে ছাদ প্রকল্পে সাড়া কম

মঞ্জুর নিজের কাঁধ থেকে ব্যাজ খুলে ফেললেন, স্টার্ট নিল গাড়িটা