হোম > জাতীয়

আদালত অঙ্গনে মিছিল-সমাবেশের বিষয়ে হাইকোর্টের রায় মেনে চলার নির্দেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আদালত অঙ্গনে মিছিল-সমাবেশ নিয়ে হাইকোর্ট বিভাগের দেওয়া রায় সবাইকে কঠোরভাবে অনুসরণ করতে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। 

এদিকে আদেশের বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ২০০৫ সালের একটি রায় রয়েছে। তৎকালীন বিচারপতি আব্দুল মতিন ও বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে কিছু নির্দেশনা দিয়েছিলেন। আপিল বিভাগ সেই নির্দেশনা সবাইকে কঠোরভাবে প্রতিপালনের জন্য নির্দেশ দিয়েছেন। 

আমিন উদ্দিন বলেন, নির্দেশনায় ছিল আদালত অঙ্গনে মাইক ব্যবহার করা যাবে না, লিফলেট দেওয়া যাবে না, মিছিল-মিটিং করা যাবে না। বাংলাদেশের সব আদালতের জন্য এটি প্রযোজ্য। কেউ যদি ওই নির্দেশনা অমান্য করে আদালত অবমাননা করে এবং তার কন্টেমপ্ট (আদালত অবমাননা) শেষ না হওয়া পর্যন্ত তিনি কোনো আদালতের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। 

এদিকে বারে (আইনজীবী সমিতি) মিছিল-মিটিং করা যাবে কি না—এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ‘বারের ছাদের নিচে করা যাবে, তবে মাইক ব্যবহার করা যাবে না।’

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আরোগ্য কামনা করলেন তারেক রহমান

মাওলানা আযাদের আপিল শুনানি ১৭ আগস্ট পর্যন্ত মুলতবি

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার ও সিইসির বৈঠক কাল

যুক্তরাষ্ট্র-সৌদিসহ সব দেশের সঙ্গে হওয়া চুক্তিগুলো জনসম্মুখে আনা দরকার: দিলারা চৌধুরী

সালাহউদ্দিনকে গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখালেন ট্রাইব্যুনাল

সৌদিতে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

৭১ ও ২৪-এর শহীদদের স্বপ্নপূরণে সবাইকে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

ভিসার শ্রেণি বাড়িয়ে নতুন নীতিমালা করল সরকার

স্থানীয় সরকার নির্বাচনেও থাকছে না পোস্টার, আচরণবিধি চূড়ান্ত করল ইসি

ব্যবসা-বিনিয়োগের পরিবেশ সহজ করতে জাতীয় টাস্কফোর্স