হোম > জাতীয়

নিয়োগের ৪ দিনের মাথায় এক সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন মো. মাহফুজুর রহমান নামের এক সহকারী অ্যাটর্নি জেনারেল। আইনমন্ত্রী বরাবর লেখা পদত্যাগপত্রটি আজ সোমবার সলিসিটার কার্যালয়ে জমা দিয়েছেন বলে জানিয়েছেন মাহফুজুর রহমান।

গত ৩০ জুলাই ১৭৯ আইনজীবীকে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে মাহফুজুর রহমানও ছিলেন। নিয়োগের মাত্র চার দিনের মাথায় তিনি পদত্যাগপত্র দিলেন।

পদত্যাগপত্রে মাহফুজুর রহমান উল্লেখ করেছেন, তিনি ব্যক্তিগত কারণে সহকারী অ্যাটর্নি জেনারেল পদে দায়িত্ব পালনে অপারগ। এ অবস্থায় তিনি সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন।

‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস ২০২৬’ উদ্‌যাপন উপলক্ষে জাতীয় কর্মসূচি

জুলাইয়ে নির্যাতন ও হয়রানির শিকার ৫৫ সাংবাদিক: এইচআরএসএস

বিরোধী দলকে সঙ্গে নিয়ে রাজনৈতিক সংকটের সমাধান: মির্জা ফখরুল

কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্পে ২৫৫ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা

বিদেশি কোম্পানির শ্রমিকদের কল্যাণ তহবিল-সংক্রান্ত বিধিমালা প্রণয়নের নির্দেশ

আধুনিক ও ইসলামি শিক্ষার সমন্বয়েই নৈতিক জাতি গঠন সম্ভব: সেনাপ্রধান

সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগ করতে পারবেন মা-বাবা

গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইনের খসড়া অনুমোদন

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালালে কঠোর ব্যবস্থা: মন্ত্রণালয়