হোম > জাতীয়

এনআইডির তথ্য যাচাই: শর্ত সাপেক্ষে খুলে দেওয়া হলো ব্র্যাক ব্যাংকের ব্লক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

শর্ত সাপেক্ষে ব্র্যাক ব্যাংকের জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্য যাচাই সেবা পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ব্র্যাক ব্যাংকের এনআইডি যাচাই সেবা বন্ধ করেছিল নির্বাচন কমিশন (ইসি)।

এ এস এম হুমায়ুন কবীর বলেন, শর্ত সাপেক্ষে ব্র্যাক ব্যাংকের ব্লক খুলে দেওয়া হয়েছে। তবে তাদের লোন সিস্টেম ১৫ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। এ সময়ে কারিগরি ত্রুটি ঠিক করতে বলা হয়েছে।

সূত্র জানায়, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং ব্র্যাক ব্যাংক থেকে তথ্য ফাঁসের ঘটনা তদন্তের জন্য দুটি কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। তাদের বৃহস্পতিবারের মধ্যে কমিশনে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। তদন্ত কমিটির দেওয়া তথ্য অনুযায়ী ব্র্যাক ব্যাংকের ব্যাংকিং সিস্টেম ঠিক ছিল। তবে গ্রাহকের লোনের আবেদন করার জন্য ব্যাংকটির যে ‘সুবিধা’ নামের অ্যাপ রয়েছে, সেখানে দুটি নম্বর থেকে বারবার প্রবেশ করার চেষ্টা করা হয়েছে।

সূত্র আরও জানায়, এত দিন এক আইডি দিয়ে যতবার ইচ্ছা সুবিধা অ্যাপে লগিং করা যেত। এখন দিনে তিনবারের বেশি প্রবেশ করতে পারবে না।

ব্র্যাক ব্যাংকের ব্লক খুলে দেওয়া হলেও এখনো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এনআইডি যাচাই সেবা বন্ধ রয়েছে। বর্তমানে ইসি থেকে ১৮৬টি প্রতিষ্ঠান তথ্য যাচাই সেবা নিতে চুক্তিবদ্ধ রয়েছে।

সমাজের প্রতিটি স্তরের অসমতা দূর করা রাষ্ট্রের দায়িত্ব: স্পিকার

পুলিশ যা পারেনি, র‍্যাব তা দক্ষতার সঙ্গে পেরেছে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আধুনিক গণমাধ্যম কমিশন হলে কোনো পক্ষই গণমাধ্যম নিয়ন্ত্রণ করতে পারবে না: তথ্যমন্ত্রী

বিদ্যুৎ বিভাগের নতুন সচিব মিরানা মাহরুখ

দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের

সাংবাদিক পরিচয়ে অনেক আ.লীগ নেতা নির্যাতনে জড়িত ছিলেন: তথ্যমন্ত্রী

ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন করতে লোকবলসহ স্টেশন বাড়ানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭০ বাংলাদেশি

চিফ হুইপের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

হকারদের ফুটপাত ও সড়ক বরাদ্দ দেওয়া নিয়ে হাইকোর্টের রুল