হোম > জাতীয়

সাবেক এমপি জুয়েল ও পরিবারের সদস্যদের ১২৩ ব্যাংক হিসাব অবরুদ্ধ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল। ছবি: সংগৃহীত

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচাতো ভাই ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ সালাহউদ্দিন জুয়েল, তাঁর স্ত্রী, সন্তান, তিন ভাই ও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের নামে থাকা ১২৩টি ব্যাংক হিসাব, ১টি সঞ্চয়পত্র এবং ৩টি বিও হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ আজ রোববার এ নির্দেশ দেন বলে নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

সিআইডি পুলিশের ফাইন্যান্সিয়াল ক্রাইম অর্গানাইজড বিভাগের পরিদর্শক মো. আশরাফুল ইসলাম আজ শেখ সালাহউদ্দিন জুয়েল ও তাঁর পরিবারের সদস্যদের ব্যাংক, সঞ্চয়পত্র ও বিও হিসাব অবরুদ্ধের আবেদন জানান।

আবেদনে বলা হয়, সালাহউদ্দিন জুয়েল ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে বাংলাদেশে প্রচলিত আইন, বিধিবিধান ও নিয়মাবলি লঙ্ঘন করে দুর্নীতি ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করে ভোগ-দখলের অভিযোগ আছে, যার তদন্ত চলছে। তাঁরা যেকোনো সময় ওসব হিসাবে থাকা অর্থ হস্তান্তর বা স্থানান্তর করতে পারেন। অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে হিসাবগুলো অবরুদ্ধ করা প্রয়োজন।

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ বাতিলের সুপারিশ

অফিস সকাল ৯টা থেকে ৪টা, সন্ধ্যা ছয়টায় বন্ধ মার্কেট

দুই সাংবাদিককে হাতকড়া পরিয়ে থানায় পাঠানো এসি ল্যান্ডকে প্রত্যাহার

ওই যে জঙ্গি এমপি যাচ্ছে: তদন্ত চান হানজালা

‘মিথ্যা’ শব্দটির ব্যবহার নিয়ে বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক

ডেপুটি স্পিকারকে প্রধান করে সংসদের লাইব্রেরি কমিটি গঠন

অধ্যাদেশ ছাপাতে খরচ হবে ১২ লাখ টাকা: সংসদে আইনমন্ত্রী

ওই হত্যাকাণ্ড আনপানিশড যাবে না: ইলিয়াস আলী প্রসঙ্গে স্পিকার

নারী এমপিদের নিয়ে আমির হামজার মন্তব্যের বিচার চাইলেন রুমিন ফারহানা

মানবতাবিরোধী অপরাধে হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে প্রতিবেদন