হোম > জাতীয়

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনে প্রসিকিউশনের আবেদন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

আনিসুল হক ও সালমান এফ রহমান। ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য প্রসিকিউশনের শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠনের জন্য আবেদন করেছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

তবে আসামিপক্ষে অভিযোগ গঠন থেকে অব্যাহতির বিষয়ে শুনানির জন্য সময় আবেদন করেন সিনিয়র আইনজীবী মুনসুরুল হক চৌধুরী। পরে এ বিষয়ে শুনানির জন্য আগামী ৪ জানুয়ারি দিন ধার্য করা হয়।

আজ সোমবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই দিন ধার্য করে দেন।

শুনানিতে চিফ প্রসিকিউটর বলেন, এই মামলায় আসামিদের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়েছে। শুনানির সময় সালমান এফ রহমান ও আনিসুল হকের টেলিফোনে কথোপকথনের রেকর্ড ট্রাইব্যুনালে শোনানো হয়। সেখানে আন্দোলনকারীদের শেষ করে দিতে হবে বলে আনিসুল হক মন্তব্য করেন।

এর আগে ৪ ডিসেম্বর সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল। তাঁদের দুজনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মোট পাঁচটি অভিযোগ আনা হয়।

এদিকে ট্রাইব্যুনাল থেকে বের হয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সালমান এফ রহমান ও আনিসুল হক ছিলেন গ্যাং অব ফোরের সদস্য। আন্দোলন দমনে কোথায়, কীভাবে অপারেশন হবে, কী অস্ত্র ব্যবহার হবে, কীভাবে হত্যা করা হবে, কাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে রাখা বা রিমান্ডে নেওয়া হবে —এসব পরিকল্পনা করেছেন আনিসুল হক ও সালমান এফ রহমান। কারফিউ জারির জন্য তৎকালীন প্রধানমন্ত্রীকে পরামর্শও দিয়েছিলেন তাঁরা। কারফিউ দিয়ে আন্দোলনকারীদের একদম শেষ করে দেওয়ার কথা বলেছিলেন আনিসুল হক। তাঁরা এই পরিকল্পনা প্রধানমন্ত্রীকেও দেন।

৫ দিনের সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া গেলেন সেনাপ্রধান

রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ

১৮ মাসের মধ্যে প্রথম কারখানা চালু করবে চীন: বিডা চেয়ারম্যান

জমির আইলে বসে কৃষক বিড়ি খায়, নজর দেওয়া দরকার: সংসদে গয়েশ্বর

তুরাগে আওয়ামী লীগ-ছাত্রলীগের ৭ নেতার লাশ ভাসার খবরটি ভিত্তিহীন: পুলিশ

ইমেরিটাস অধ্যাপক ডা. আব্দুল্লাহর নিয়োগ বাতিলের ব্যাখ্যা দিল বিএমইউ

ইমেরিটাস অধ্যাপক পদে ডা. আবদুল্লাহর নিয়োগ বাতিল

ইসলামী ব্যাংকে অমুসলিমদের চাকরি হয় না—গয়েশ্বরের অভিযোগের জবাবে যা বললেন জামায়াত এমপি

কক্সবাজারে বদির অনুপস্থিতিতে মাদক চালানের দায়িত্বে কে—স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গয়েশ্বরের প্রশ্ন

লোকলজ্জায় মুখ লুকায় পরিবার, চিকিৎসা পায় না মাদকাসক্ত সন্তান