হোম > জাতীয়

রেজা কিবরিয়ার গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিতে রুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজনৈতিক দল হিসেবে রেজা কিবরিয়ার নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদকে নিবন্ধন দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ-সংক্রান্ত রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ এই রুল জারি করেন।

প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্টদের আগামী চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

গণঅধিকার পরিষদকে নিবন্ধন না দেওয়ার কারণ জানিয়ে গত ২৯ আগস্ট ড. রেজা কিবরিয়াকে চিঠি দেয় নির্বাচন কমিশন। নিবন্ধনের শর্ত যথাযথভাবে প্রতিপালিত না হওয়ার বিষয়ে জানানো হয় নির্বাচন কমিশনের চিঠিতে। পরে ওই চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে গত ১৩ নভেম্বর হাইকোর্টে রিট করেন রেজা কিবরিয়া।

রোমে ২৮ ঘণ্টার বেশি সময় আটকা ফ্লাইট, চরম ভোগান্তিতে বাংলাদেশি পাসপোর্টধারীরা

আয়নাঘরের সঙ্গে সংশ্লিষ্টদের সবাইকে বিচারের আওতায় আনা হবে: চিফ প্রসিকিউটর

রোববার চট্টগ্রামে আসছেন প্রধানমন্ত্রী

হাসিনা কার্ড খেলবেন আবার বন্ধুত্বও চাইবেন, দুটি একসঙ্গে চলতে পারে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রোমে বিকল উড়োজাহাজ মেরামতে যাচ্ছে বিমানের প্রকৌশলী দল ও যন্ত্রাংশ

ফ্যাসিবাদের সুবিধাভোগীরা জ্বালানি খাতকে অস্থিতিশীল করতে বেশ সক্রিয়: প্রধানমন্ত্রী

সাড়ে ৬ বছরে ১৬ হাজার মোটরসাইকেল দুর্ঘটনা, নিহত ১৫৭১২

সরকারের কাজের তথ্যভিত্তিক দলিল অপপ্রচারের জবাব দেবে: রিজভী

ড্যাবের ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ লিবারেশন ওয়ার কোর্সের কমিশনিং ও ফেলোশিপ ডে উদ্‌যাপন