হোম > জাতীয়

১৪ জুন কক্সবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: ভিডিও থেকে নেওয়া

১৪ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দিনের সফরে কক্সবাজার যাচ্ছেন। তিনি কক্সবাজারের পেকুয়া ও চকরিয়া উপজেলায় একাধিক উন্নয়ন কর্মসূচিতে অংশ নেবেন। কক্সবাজার-২ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচিত এমপি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের প্রেস সেক্রেটারি সাফওয়ানুল করিম এই তথ্য জানিয়েছেন।

সাফওয়ানুল করিম বলেন, সফরকালে প্রধানমন্ত্রী স্থানীয় বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর উন্মোচন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং একটি জনসভায় ভাষণ দেবেন।

সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, ১৪ জুন বেলা ১১টায় প্রধানমন্ত্রী চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন। এ সময় তিনি পার্কের বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন। এরপর তিনি পেকুয়ার উদ্দেশে রওনা হয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করবেন। পরে পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন।

এই কর্মসূচি শেষে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের গ্রামের বাড়ি সাঈদ ম্যানশনে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। পরে প্রধানমন্ত্রী চকরিয়ায় গিয়ে নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করবেন। বিকেল ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। জনসভা শেষে তিনি কক্সবাজারে ফিরে রাত যাপন করবেন।

পরদিন ১৫ জুন সকালে স্থানীয় সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার পর ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

ধর্মীয় উৎসব পালনে নিরাপত্তা চাওয়ার পরিস্থিতি দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক চাপে জিম্মি রাষ্ট্র সংস্কার: টিআইবি

প্রতিটি ধর্মই মানুষকে সত্য, ন্যায় ও মানবকল্যাণের শিক্ষা দেয়: রাষ্ট্রপতি

৮-১০ লাখে যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস, গ্রেপ্তার ৭ জনের ৫ জনই সরকারি কর্মচারী

দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায়কে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

সাইবার সিকিউরিটি আইন প্রয়োজন, তবে সাংবাদিকতা ব্যাহত করা যাবে না: প্রেস সচিব

খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে: কৃষিমন্ত্রী

দুর্গাপূজার নিরাপত্তায় ২ হাজার ৭২৭ মণ্ডপে বিজিবি মোতায়েন

সুন্দরবনে বাঘ-মানুষের সংঘাত ঠেকাতে নাইলনের বেড়া