হোম > জাতীয়

সাবেক এমপি আখতারুজ্জামানকে জামিন দিলেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মেজর (অব.) আখতারুজ্জামান। ফাইল ছবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

আখতারুজ্জামানের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি মো. জাকির হোসেনের বেঞ্চ তাঁর জামিন মঞ্জুর করেন। আখতারুজ্জামানের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। সঙ্গে ছিলেন আইনজীবী মোহাম্মদ সাদ্দাম হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনজুরুল আলম (সুজন)।

বিমানবন্দরে লাগেজ ও ট্রলি–সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা দেওয়া, দায়িত্বরত এক নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগে গত ১ অক্টোবর রাতে আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা হয়। ওই মামলায় ২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএসের বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। গ্রেপ্তারের পর নিম্ন আদালতে বিফল হয়ে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন তিনি।

এক সময় বিএনপির হয়ে নির্বাচন করলেও বর্তমানে জামায়াতে ইসলামীর সঙ্গে রয়েছেন আলোচিত এই নেতা।

চিকিৎসা ব্যয়ের ১০ কোটি টাকা ফেরত পেলেন হজযাত্রীরা

মাটি পরীক্ষা না করে সার দেওয়ায় পরিমাণ বেশি লাগছে: কৃষিমন্ত্রী

ব্যারিস্টার ফুয়াদকে ট্রাইব্যুনালে তলব

পায়রা বন্দরে সৌরবিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিনিয়োগে আগ্রহী চীনা প্রতিষ্ঠান

সৌদির ১৬৫টি ফ্লাইটে বিঘ্ন, ভোগান্তিতে ২২ হাজারের বেশি যাত্রী

পাকিস্তানের হাইকমিশনারকে সংসদ অধিবেশনে আমন্ত্রণ

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে নরওয়েকে সহযোগিতার আহ্বান স্পিকারের, রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক

আগামী গ্রীষ্মে লোডশেডিং কিছুটা হলেও কমবে: বিদ্যুৎমন্ত্রী

কর্মজীবনে যেন রাজনৈতিক সংশ্লিষ্টতার প্রতিফলন না ঘটে: ৪৫তম বিসিএস কর্মকর্তাদের স্বরাষ্ট্রমন্ত্রী

সিটি করপোরেশনে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বিধিমালা, কী আছে এতে