হোম > জীবনধারা > ভ্রমণ

বিমানে ভ্রমণকালে যা মনে রাখবেন

ফিচার ডেস্ক

আকাশপথে যাতায়াতের সময় সহযাত্রী ও ক্রুদের সঙ্গে সুন্দর আচরণ করা জরুরি। যখন আপনি সিটবেল্ট-বাঁধা যাত্রীদের সঙ্গে মিলিয়ে ভ্রমণ করছেন, তখন শিষ্টাচারের চেয়ে গুরুত্বপূর্ণ আর কোনো পরিবেশ হতে পারে না। অন্যের সঙ্গে তেমন আচরণ করুন, যেমনটি আপনি তাঁদের কাছ থেকে নিজের জন্য আশা করেন। পরস্পরের প্রতি সহানুভূতি ও সৌজন্য বজায় রাখলে এই দীর্ঘ আকাশপথের যাত্রা সবার জন্য অনেক বেশি স্বস্তির ও আনন্দের হয়ে ওঠে।

বোর্ডিং ও লাগেজ: গেটে ভিড় না করে ধৈর্য ধরে শেষ দিকে বোর্ডিং করুন। ওভারহেড বিনে অপ্রয়োজনে ছোট ব্যাগ বা জ্যাকেট রাখবেন না। ছোট বাচ্চাদের নিয়ে ভ্রমণ করলে সে ক্ষেত্রে শেষ দিকের যাত্রীদের সঙ্গে বিমানে ওঠাই বেশি সুবিধাজনক।

সিট ও শিষ্টাচার: সিট বদল করার অনুরোধে ‘না’ বলার অধিকার আপনার আছে। সিট একটু পেছনের দিকে হেলানো স্বাভাবিক হলেও খাবার সময় বা পেছনের যাত্রীর কাজের সময় তা থেকে বিরত থাকুন। মাঝখানের সিটের যাত্রীকে উভয় পাশের আর্মরেস্ট ব্যবহার করতে দিন। বসে থাকা অবস্থায় সব সময় সিটবেল্ট পরে থাকুন।

শান্ত ও সংযত থাকা: ফোন বা ল্যাপটপে গান বা মুভি দেখার সময় অবশ্যই হেডফোন ব্যবহার করুন এবং ফ্লাইটে কখনো উচ্চ স্বরে ভয়েস বা ভিডিও কল করবেন না। সহযাত্রীদের সঙ্গে কথা বলার সময় কণ্ঠস্বর নিচু রাখুন।

ক্রুদের সম্মান: ফ্লাইট অ্যাটেনডেন্টদের সঙ্গে হাসিমুখে কথা বলুন এবং তাঁদের কাজের প্রতি শ্রদ্ধাশীল থাকুন।

নামার আগে থামুন: তাড়াহুড়ো করে ওভারহেড বিন থেকে জিনিসপত্র নামিয়ে আইলে জটলা পাকানোর চেয়ে সামনের সারিগুলোর লোকজনের প্রস্থান করার জন্য অপেক্ষা করুন। আইলে যখন ফাঁকা জায়গা তৈরি হবে, তখনই আপনি দাঁড়ান, ব্যাগ নিন এবং বেরিয়ে যান।

সূত্র: ট্রাভেল+লিজার

আদিম পাথারিয়া পাহাড়ের আলিঙ্গনে

টেরাকোটার রূপকথা কান্তজিউ মন্দির

প্রাচ্যের মুক্তা মালয়েশিয়ার পেনাং

সমুদ্রের বুকে দক্ষিণ কোরিয়ার এক বেগুনি দ্বীপ

প্রকৃতির চিরন্তন সাক্ষী, পৃথিবীর প্রাচীনতম ১০ জীবন্ত বিস্ময়

গা ছমছমে ও রহস্যময় অনুভূতিতে ঘেরা কানাডার দ্বীপ ব্যাটল হারবার

রূপসী মেঘনার ওপারে কবির গ্রাম

কৃত্রিম হলেও আকৃষ্ট করেছে যেসব ভ্রমণের স্থান

এশিয়ার সেরা উদীয়মান গন্তব্য ভিয়েতনামের তা শুয়া

চাকরি ছেড়ে জার্মান তরুণীর একা বিশ্বভ্রমণ নিয়ে বিতর্ক তুঙ্গে