হোম > জীবনধারা > ভ্রমণ

মাউন্ট এলব্রুস জয় শেষে জাতীয় পতাকা প্রত্যর্পণ করলেন পর্বতারোহী শাকিল

আজকের পত্রিকা ডেস্ক­

বৃহস্পতিবার এক অনুষ্ঠানে অতিথিদের হাতে জাতীয় পতাকা প্রত্যর্পণ করেন শাকিল। ছবি: সংগৃহীত

ইউরোপ মহাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ ‘মাউন্ট এলব্রুস’ সফলভাবে জয় করার পর অভিযাত্রায় ব্যবহৃত বাংলাদেশের জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ করেছেন বাংলাদেশি পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল।

গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় রাজধানীর ধানমন্ডিস্থ রাশিয়ান হাউসে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে অতিথিদের হাতে এই পতাকা তুলে দেন তিনি। পতাকা হস্তান্তর শেষে শাকিল ভিজ্যুয়াল উপস্থাপনার মাধ্যমে তাঁর এই রোমাঞ্চকর অভিযানের অনুভূতি ও চিত্র তুলে ধরেন।

তবে সাফল্যগাথার পাশাপাশি দেশের পর্বতারোহণ খাতের অনিশ্চয়তা ও পৃষ্ঠপোষকতার মারাত্মক অভাব নিয়ে ক্ষোভ ও আক্ষেপ প্রকাশ করেন এই কনিষ্ঠ পর্বতজয়ী।

পতাকা প্রত্যর্পণ অনুষ্ঠানটি শেষে শাকিলের মাউন্ট এলব্রুস অভিযানের নির্বাচিত ৫০টি ছবি নিয়ে এক একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকায় নিযুক্ত রাশিয়ান হাউসের ডিরেক্টর অ্যালেক্সান্দ্রা খলেভনয়ে।

আয়োজক সংস্থা ‘বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্র্যাকিং ক্লাব’-এর সেক্রেটারি সাদিয়া সুলতানা জানান, আলোকচিত্র প্রদর্শনীটি ধানমন্ডির রাশিয়ান হাউসে প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। এই প্রদর্শনী আগামী ১২ নভেম্বর পর্যন্ত চলবে।

অনুষ্ঠানে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষা এবং অ্যাডভেঞ্চার খাতের বিশিষ্ট ব্যক্তিত্বরা বক্তব্য রাখেন। বক্তব্য দেন পাখি বিশেষজ্ঞ ও অ্যান্টার্কটিকা অভিযাত্রী ইনাম আল হক, বাংলাদেশ বার্ড ক্লাবের সভাপতি ড. নিয়াজ আব্দুর রহমান, আইইউসিএন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সীমান্ত দীপু, এমকে এন্টারপ্রাইজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির করীম, চেঞ্জ ইনিশিয়েটিভের সহ-প্রতিষ্ঠাতা এম. জাকির হোসেন খান এবং জ্যাপ-এর এডিটরিয়াল কনসালটেন্ট আকিব সাফওয়ান।

এছাড়া অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবু এবং রাশিয়ান হাউসের ডিরেক্টর মিস অ্যালেক্সান্দ্রা খ্লেভনয়ের ধারণকৃত বিশেষ ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর রাশিয়ার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় ইউরোপ মহাদেশের সর্বোচ্চ বিন্দু মাউন্ট এলব্রুসের (৫,৬৪২ মিটার) চূড়ায় বাংলাদেশের পতাকা ওড়ান শাকিল।

এক দিনের জকিগঞ্জ ভ্রমণ

তেঁতুলিয়ায় জনপ্রিয় হচ্ছে হোমস্টে

শরতে ভ্রমণ তালিকায় শীর্ষস্থানীয় ৫ এশীয় শহর

পায়ে হেঁটে পুরো পৃথিবী চক্কর, ২৮ বছর পর বাড়ি ফিরলেন কার্ল

প্রেমের খোঁজে বিশ্বের অবিবাহিতদের বিনা খরচে ফিনল্যান্ড ভ্রমণের আমন্ত্রণ—চলছে আবেদন

আদিম পাথারিয়া পাহাড়ের আলিঙ্গনে

টেরাকোটার রূপকথা কান্তজিউ মন্দির

বিমানে ভ্রমণকালে যা মনে রাখবেন

প্রাচ্যের মুক্তা মালয়েশিয়ার পেনাং

সমুদ্রের বুকে দক্ষিণ কোরিয়ার এক বেগুনি দ্বীপ