হোম > জীবনধারা > রূপবটিকা

চুলের ঘনত্ব বাড়াবেন যেভাবে

শারমিন কচি 

শারমিন কচি। ছবি: সংগৃহীত

প্রশ্ন: জন্মগতভাবেই আমার চুল স্ট্রেট ও যথেষ্ট মসৃণ। ফলে চুলের রুক্ষ ভাব নিয়ে কখনো সেভাবে মাথা ঘামাতে হয়নি। চুলের যত্ন বলতে এক দিন পরপর শ্যাম্পু ও কন্ডিশনার দিয়ে ধোয়া আর সেরাম ব্যবহার করি। সমস্যা হচ্ছে, যত দিন যাচ্ছে, চুল পাতলা হয়ে যাচ্ছে। চুলের ঘনত্ব বাড়াতে কীভাবে যত্ন নিতে পারি বা কী ট্রিটমেন্ট নিতে পারি জানালে উপকৃত হব। জান্নাতুল মৌসুমী খান, দোহার

উত্তর: চুল যতই সিল্কি হোক, ঘনত্ব না থাকলে আসল সৌন্দর্য অধরাই থেকে যায়। আপনি চুলে তেল ব্যবহার করেন কি না জানাননি। নারকেল তেলের সঙ্গে অল্প পরিমাণে ক্যাস্টর অয়েল মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করতে পারেন।

তা ছাড়া প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করা যায় এমন অনেক হেয়ার প্যাক রয়েছে, যেগুলো নিয়মিত ব্যবহার করলে চুল ধীরে ধীরে ঘন হয়। ডিম আর টক দই চুলের জন্য ভীষণ উপকারী দুটি উপাদান। শ্যাম্পু করার আধা ঘণ্টা আগে মাথার ত্বকে ও চুলে ডিম আর টক দইয়ের মিশ্রণ লাগিয়ে রেখে দিন। অথবা একটা ডিম ফেটিয়ে তাতে অল্প দুধ মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করে তা চুলের গোড়া থেকে আগা পর্যন্ত মেখে রেখে দিন আধা ঘণ্টা। এরপর পানি দিয়ে ধুয়ে এক মগ পানিতে খানিকটা পাতিলেবুর রস আর আধা কাপ গোলাপজল মিশিয়ে আরেকবার চুল ধুয়ে নিন। এতে চুলে ডিমের আঁশটে গন্ধ থাকবে না।

পরামর্শ দিয়েছেন: রূপবিশেষজ্ঞ এবং স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

হালকা মেকআপের জাদু: জেনে নিন, যেভাবে যত্ন নিলে অল্পেই পাবেন ভালো ফল

আশ্বিনেও পুড়ছে ত্বক, ঘাম হচ্ছে প্রচুর, সমাধানের উপায় জেনে নিন

ক্যানসার প্রতিরোধে প্রসাধনীর নিরাপদ প্রাকৃতিক বিকল্প হিসেবে যা বেছে নিতে পারেন

পূজার আগে রূপচর্চা করুন প্রাকৃতিক বোটক্স জেল ও মাস্ক দিয়ে

ত্বকযত্নে যা করেন জেনিফার লরেন্স

চুল রিব‌ন্ডিং করার পর যেভাবে যত্ন নেবেন

সেরামের পরিবর্তে যেভাবে যত্ন নিলে ত্বক হবে টানটান

মেকআপের আগে যেসব ফেসপ্যাক ব্যবহার করবেন এবং কোনগুলো করবেন না

দীর্ঘক্ষণ এসিতে থেকে আর্দ্রতা হারানো ত্বক ভালো রাখার ৭ উপায়

ঘুমের সময় চুল পড়া কমাবে যে ৭টি অভ্যাস