হোম > জীবনধারা > রূপবটিকা

দীর্ঘ ফ্লাইটের পরও উজ্জ্বল ত্বক, প্রিয়াঙ্কার মতো এলইডি মাস্ক নিতে পারেন আপনিও

আজকের পত্রিকা ডেস্ক­

এলইডি মাস্ক দীর্ঘ ফ্লাইটেও ক্লান্তির ছাপ পড়তে দেয়নি প্রিয়াঙ্কার চোপড়ার চেহারায়। ছবি: প্রিয়াঙ্কা চোপড়ার ইনস্টাগ্রাম থেকে নেওয়া

আকাশপথে ২৪ ঘণ্টার দীর্ঘ যাত্রা—তবুও ক্লান্তির কোনো ছাপ নেই চেহারায়! কারণ প্রিয়াঙ্কা চোপড়া জানেন কীভাবে স্কিনকেয়ার গেমকে একেবারে অন পয়েন্টে রাখতে হয়!

একই সঙ্গে হলিউড ও বলিউডের হার্টথ্রব এই অভিনেত্রী সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে ভারতের হায়দরাবাদে যাচ্ছিলেন। কিন্তু ফ্লাইটের এই দীর্ঘ সময়টা কাটবে কী করে! এই স্কিনকেয়ার ইনথুজিয়াস্ট পুরো সময়টা কাজে লাগিয়েছেন রূপচর্চা করে।

পিসির ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে দেখা গেছে, এলইডি লাইট থেরাপি মাস্ক পরে উড়োজাহাজে দিব্যি আরাম করছেন। যেন রূপচর্চা আর আরামের একেবারে আদর্শ যুগলবন্দী!

দীর্ঘ ফ্লাইটের পর ৪২ বছর বয়সী এই তারকার উজ্জ্বল ত্বক দেখে বোঝার উপায় নেই যে এত দীর্ঘ ভ্রমণের ধকল গেছে তাঁর ওপর দিয়ে। খুশিতে গদগদ প্রিয়াঙ্কা ছবির সঙ্গে ক্যাপশনও জুড়ে দিয়েছেন, ‘দীর্ঘ ২৪ ঘণ্টার ফ্লাইটের পরও ত্বকের জেল্লা দেখো!’

আপনিও যদি প্রিয়াঙ্কার মতো উজ্জ্বল আর সুন্দর ত্বক চান তাহলে নিয়ে নিতে পারেন এলইডি মাস্ক থেরাপি। শুধু প্রিয়াঙ্কা নয়, অনেক সেলিব্রেটিরই কিন্তু সুন্দর ত্বকের গোপন রহস্য বিশেষ এই থেরাপি।

চলুন দেখে নিই এলইডি লাইট থেরাপি আসলে আপনার ত্বকে কী কী ইতিবাচক প্রভাব ফেলে—

-নিয়মিত এই থেরাপি নিলে কমে যাবে ত্বকের বলিরেখা, বয়সের ছাপ।

-ত্বক হবে মসৃণ ও দাগহীন।

-ব্রণ বা মেছতার দাগ আস্তে আস্তে মিলিয়ে যাবে।

-দূর করবে রোদে পোড়া ভাবও।

রূপচর্চায় ‘লেস ইজ মোর’ তত্ত্বে বিশ্বাসী হয়ে উঠছেন তরুণেরা

ত্বক ও চুলের যত্নে মেক্সিকানরা যেভাবে অ্যাভোকাডো ব্যবহার করেন

সিল্কি ও সুন্দর চুল পেতে জাপানিরা যে কাজগুলো করেন

স্টেজে চোখধাঁধানো রূপের গোপন রহস্য জানালেন শাকিরা নিজেই

আমের মৌসুমে ত্বক সুন্দর রাখার উপায়

প্রাকৃতিক উজ্জ্বল আভা পেতে তুর্কি নারীরা যেভাবে ত্বকের যত্ন নেন

বিশ্বকাপে খেলছে ক্লিওপেট্রার দেশ মিসর, জেনে নিন প্রাচীন মিসরীয়দের রূপচর্চার গল্প

বৃষ্টির পানি লেগে ক্ষতিগ্রস্ত চুল? জেনে নিন কোন ধরনের হেয়ার প্যাকে পাবেন উপকার

পারমানেন্ট কেরাটিন করালে চুল মসৃণ থাকবে

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চিয়া বীজ ভেজানো পানি পানসহ আরও যা করেন ম্রুণাল ঠাকুর