হোম > জীবনধারা > রূপবটিকা

ফেয়ার পলিশ শতভাগ রাসায়নিক ট্রিটমেন্ট নয়

শারমিন কচি

ব্লিচ ও ফেয়ার পলিশের মধ্য়ে পার্থক্য কী? কোনটা ত্বকের জন্য ভালো? তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে কোনটা করা ভালো?
সাইয়ারা পারভীন, বগুড়া

মুখে ব্লিচ করাকে শতভাগ রাসায়নিক ট্রিটমেন্ট বলা যেতে পারে। চটপট মুখে গ্লো আনতে এবং পরিষ্কার ঝকঝকে ত্বকের জন্য মুখে ব্লিচ করা হয়। অন্যদিকে ফেয়ার পলিশ শতভাগ রাসায়নিক ট্রিটমেন্ট নয়। রাসায়নিক উপাদানের সঙ্গে কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে ফেয়ার পলিশের প্যাক তৈরি করা হয়। তৈলাক্ত ত্বকে ফেয়ার পলিশ করা যেতে পারে।

আমার বয়স ৩০ বছর। নাকের দুপাশে রোমকূপ অনেক বড় হয়ে গেছে। আয়নায় তাকালে সেগুলো অনেক বড় দেখা যায়। কী করে রোমকূপ ছোট করা যাবে?
সুস্মিতা, রাজশাহী

নাকের পাশের রোমকূপের মুখ বড় হয়ে গেলে ১ চামচ ওটমিল পাউডারের সঙ্গে আধা চামচ পাতিলেবুর রস সামান্য পানি মিশিয়ে লাগিয়ে দিন। তার ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। নাকের ত্বক মসৃণ করতে ১ চা-চামচ মধু, ১০ ফোঁটা লেবুর রস, ২ চা-চামচ গাজরের রস এবং ১ চা-চামচ বেসন একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে লাগিয়ে রাখুন। ২০ মিনিট রেখে ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।

পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী

সারা দিন মণ্ডপে ঘুরবেন? প্রতিমা দেখার ফাঁকে মেকআপ ঠিক করবেন যেভাবে

হালকা মেকআপের জাদু: জেনে নিন, যেভাবে যত্ন নিলে অল্পেই পাবেন ভালো ফল

আশ্বিনেও পুড়ছে ত্বক, ঘাম হচ্ছে প্রচুর, সমাধানের উপায় জেনে নিন

ক্যানসার প্রতিরোধে প্রসাধনীর নিরাপদ প্রাকৃতিক বিকল্প হিসেবে যা বেছে নিতে পারেন

পূজার আগে রূপচর্চা করুন প্রাকৃতিক বোটক্স জেল ও মাস্ক দিয়ে

ত্বকযত্নে যা করেন জেনিফার লরেন্স

চুল রিব‌ন্ডিং করার পর যেভাবে যত্ন নেবেন

সেরামের পরিবর্তে যেভাবে যত্ন নিলে ত্বক হবে টানটান

মেকআপের আগে যেসব ফেসপ্যাক ব্যবহার করবেন এবং কোনগুলো করবেন না

দীর্ঘক্ষণ এসিতে থেকে আর্দ্রতা হারানো ত্বক ভালো রাখার ৭ উপায়