হোম > জীবনধারা > রূপবটিকা

গ্রীষ্মকালে গ্লিসারিন ত্বককে হাইড্রেটেড রাখে

শারমিন কচি

প্রশ্ন: আপার লিপ থ্রেডিং করার পর ত্বক খুব জ্বলে। লোমকূপের গোড়া ফুলে ওঠে। এক দিন পর দেখা যায়, সুতার টানে কোথাও কোথাও কেটে গেছে। কী করলে থ্রেডিংয়ে ব্যথা কম হবে এবং এ ধরনের সমস্যা এড়ানো যাবে?
তুলতুল রহমান, ময়মনসিংহ

থ্রেডিংয়ের পর মুখ অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এতে খুলে যাওয়া লোমকূপগুলো সংকুচিত হয়ে আসবে এবং ত্বকের লালচে ভাব দূর হবে। ত্বকে জ্বলা অনুভূত হলে অ্যালোভেরার জেল বা গোলাপজল লাগালে উপকার পাওয়া যাবে।

প্রশ্ন: প্রচণ্ড গরমে ত্বক খুব শুষ্ক হয়ে মসৃণতা হারাচ্ছে। বারবার ময়শ্চারাইজার লাগাতে হচ্ছে। কোনো সহজ সমাধান আছে কি?
শিরীন সুলতানা মনি, ঢাকা

গ্লিসারিন ব্যবহারে আপনার ত্বক হয়ে উঠবে নরম ও হাইড্রেট। অন্যদিকে গোলাপজল আপনার ত্বক উজ্জ্বল করে তুলবে। প্যাক তৈরি করতে ১ চা-চামচ বিশুদ্ধ গ্লিসারিনের সঙ্গে আধা চামচ গোলাপজল ভালো করে মিশিয়ে নিন। মুখ ও শরীরের ময়শ্চারাইজার হিসেবে এ মিশ্রণ ব্যবহার করতে পারেন।

পরামর্শ দিয়েছেন-শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও স্বত্বাধিকারী, বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ার

চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।

ই-মেইল: aj@ajkerpatrika.com

সারা দিন মণ্ডপে ঘুরবেন? প্রতিমা দেখার ফাঁকে মেকআপ ঠিক করবেন যেভাবে

হালকা মেকআপের জাদু: জেনে নিন, যেভাবে যত্ন নিলে অল্পেই পাবেন ভালো ফল

আশ্বিনেও পুড়ছে ত্বক, ঘাম হচ্ছে প্রচুর, সমাধানের উপায় জেনে নিন

ক্যানসার প্রতিরোধে প্রসাধনীর নিরাপদ প্রাকৃতিক বিকল্প হিসেবে যা বেছে নিতে পারেন

পূজার আগে রূপচর্চা করুন প্রাকৃতিক বোটক্স জেল ও মাস্ক দিয়ে

ত্বকযত্নে যা করেন জেনিফার লরেন্স

চুল রিব‌ন্ডিং করার পর যেভাবে যত্ন নেবেন

সেরামের পরিবর্তে যেভাবে যত্ন নিলে ত্বক হবে টানটান

মেকআপের আগে যেসব ফেসপ্যাক ব্যবহার করবেন এবং কোনগুলো করবেন না

দীর্ঘক্ষণ এসিতে থেকে আর্দ্রতা হারানো ত্বক ভালো রাখার ৭ উপায়